বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৬:০৯ এএম
মোঃ ফয়জুর রহমান(রেজা) জেলা-প্রতিনিধি, সাতক্ষীরাঃ অদ্য ০১ মার্চ ২০২৩ তারিখ, বুধবার বিজিবি'র সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক, পিএসসি, জি নিজস্ব সোর্সের তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ মাদরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে কতিপয় চোরাকারবারী স্বর্ণের একটি চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার করতে পারে। উক্ত তথ্য প্রাপ্তির পর ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় নায়েক প্রশান্ত কুমারের নেতৃত্বে বিজিবি'র একটি টহলদল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৯ আরবি হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ সোনাবাড়িয়া এলাকায় কৌশলগত অবস্থান গ্রহন করে। উক্ত এলাকা দিয়ে যাওয়ার সময় চোরাকারবারীরা বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল বর্ণিত স্থানে তল্লাশি অভিযান পরিচালনা করে ০৮টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১.০৮০ কেজি এবং বর্তমান বাজারমূল্য ৮০,৬৪,০০০/- (আশি লক্ষ চৌষট্টি হাজার) টাকা। এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা দিয়ে স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত