রাঙ্গাবালী'তে সমুদ্রে ট্রলার ডাকাতি ০২ (দুই) জলদস্যু গ্রেফতার

sub-editor    ০৬:৪৫ পিএম, ২০২৩-০৩-০১    37

রাঙ্গাবালী'তে সমুদ্রে ট্রলার ডাকাতি ০২ (দুই) জলদস্যু গ্রেফতার

মোঃ রাকিব জেলা প্রতিনিধি পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানাধীন সোনার চরের পূর্ব পাশে বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে ট্রলারে ডাকাতির ঘটনায় ০২ (দুই) জলদস্যু (ডাকাত) গ্রেফতার এবং ০২টি মোবাইল সেট উদ্ধার। গত ১৮-০২-২০২৩ খ্রিঃ তারিখ পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানাধীন সোনার চরের পূর্ব পাশে গভীর সমুদ্রে এমভি ভাই ভাই নামক মাছ ধরার ট্রলারে ২০/২৫ জনের সশস্ত্র ডাকাত দল তাদের ট্রলার দিয়ে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে গতিরোধ করে জেলেদের এলোপাতাড়ি গুলি শুরু করলে ভিকটিম খোকন গুলিবিদ্ধ হয়ে সাগরে পড়ে যায়। ডাকাতরা উক্ত ট্রলারে উঠে দা, কিরিচ, চাপাতি ও ধারালো অস্ত্র দ্বারা জেলেদের এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে ডাকাতরা উক্ত ট্রলারের জেলেদের জিম্মি করে টাকা, কাপড়-চোপড়, মোবাইল সেট, মাছ ধরার জাল, মাছ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদী সহ অনুমান ২০,০০০০০/- (বিশ লক্ষ) টাকার মালামাল ডাকাতি করে। ডাকাত দলের হাত থেকে প্রাণে রক্ষা পেতে ১৮ জন জেলের মধ্যে ০৯ (নয়) জেলে লাফিয়ে সাগরে পড়ে নিখোঁজ হয়। পরবর্তীতে ০৪ জেলে উদ্ধার হলেও একজন জেলে মারা যায়। উক্ত ঘটনায় ট্রলার মালিক মোঃ মিরাজের লিখিত অভিযোগের প্রেক্ষিতে রাঙ্গাবালী থানার মামলা নং -০৪, তারিখ-২০/০২/২০২৩ইং, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়। উক্ত চাঞ্চল্যকর ঘটনায় মাননীয় ডিআইজি, বরিশাল রেঞ্জ জনাব মোঃ আক্তারুজ্জামান মহোদয়ের নির্দেশনায় পুলিশ সুপার, পটুয়াখালী জনাব মোঃ সাইদুল ইসলাম, পিপিএম, বিপিএম মহোদয়ের তদারকিতে গঠিত তদন্ত টিম তথ্য-প্রযুুক্তির সহায়তায় মামলার মূল রহস্য উদঘাটন সহ ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা শুরু করে। অভিযানকালে সহকারী পুলিশ সুপার, বাউফল সার্কেল জনাব শাহেদ আহাম্মদ চৌধুরী এবং অফিসার ইনচার্জ , রাঙ্গাবালী থানা জনাব মোঃ নূরুল ইসলাম মজুমদারের সহায়তায় তদন্তকারী কর্মকর্তা জনাব সজল দাশ তথ্য প্রযুক্তির মাধ্যমে ও গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার সদর থানা ও মহেশখালী থানা এলাকা সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মামলার ঘটনায় অংশগ্রহনকারী ডাকাত দলের সদস্য (১) মোঃ আলিম নুর ওরফে আলমগীর (৩৮), পিতাঃ মৃত মোঃ হাসেম, সাং- মনুপাড়া, খুরুশকুল, ০৮নং ওয়ার্ড, থানাঃ কক্সবাজার, (২), মোঃ তারেক (২১), পিতাঃ মৃত বাদশা মিয়া, সাং- মোহম্মদ শাহ ঘোনা, ৭নং ওয়ার্ড, কালারমার ছড়া ইউপি, থানাঃ মহেশখালী, উভয় জেলাঃ কক্সবাজারদ্বয়কে গ্রেফতারপূর্বক তাদের উভয়ের হেফাজত হতে ডাকাতি করে নেয়া ভিকটিম খায়েরুল ও কালাম মাঝির ০২ (দুই) টি মোবাইল সেট উদ্ধার করেন। ধৃত আসামী তারেক নিজে ঘটনায় জড়িত থাকার বিষয়ে স্বীকারপূর্বক জড়িত অন্যান্য সহযোগী ডাকাতদের নাম প্রকাশ করে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। বর্তমানে মামলার তদন্ত সহ পলাতক আসামীদের গ্রেফতারী অভিযান অব্যাহত আছে। উল্লেখ্য যে, উক্ত ডাকাতির ঘটনায় র‌্যাব-৭ এর আভিযানিক টিম ০৪ জন ডাকাতকে অস্ত্র সহ গ্রেফতার করেছেন।

রিটেলেড নিউজ

সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান

sub-editor

সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত

সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাসা ও দোয়া

সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত

শোক সংবাদ শোক সংবাদ,   ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

শোক সংবাদ শোক সংবাদ,  ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।  নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

sub-editor

নড়াইলে সাংবাদিক হেনস্থা  মো গোলাম কিবরিয়া  নড়াইল জেলা :  নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত

সর্বশেষ