বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৬:০৯ এএম
মো: দেলোয়ার হোসাইন, সুন্দরগঞ্জ গাইবান্ধা (প্রতিনিধি) গাইবান্ধায় সদ্য পুলিশ কনস্টেবল নিয়োগে চাকরি পাইয়ে দেয়ার নাম করে প্রতারণার অভিযোগে চার যুবককে আটক করেছে গাইবান্ধার ডিবি পুলিশ। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মূলহোতা রাসেল পালাতক। মঙ্গলবার সন্ধায় গাইবান্ধা ডিবি পুলিশের ওসি মোঃ মোখলেছুর রহমানের নেতৃত্বে একটি চৌকস টিম তাদেরকে আটক করতে সক্ষম হয়। বুধবার সকালে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ডিবি) মোখলেসুর রহমান। আটককৃতরা হলেন, সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের মধ্য সাহাবাজ গ্রামের মৃত হোসেন আলীর ছেলে শফিকুল ইসলাম (৪০),দক্ষিন সাহাবাজ গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে গোলাম রাব্বানী(৩৮),উত্তর সাহাবাজ গ্রামের মৃত আলাবক্স মন্ডলের ছেলে শাহআলম(৩৬),উত্তর সাহাবাজ গ্রামের মৃত শামছুল হকের ছেলে সাজেদুল ইসলাম(৩৫). এদিকে প্রতারক চক্রের মূলহোতা পলাতক রয়েছে বলে জানিয়েছেন ডিবি পুলিশ. পলাতক ব্যক্তি সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ গ্রামের ঈমান আলীর ছেলে বামনডাঙ্গা আব্দুল হক ডিগ্রি কলেজের প্রভাষক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আব্দুলাহ আল মেহেদী রাসেল (৩৫)। এসময় (ওসি ডিবি) মোখলেসুর রহমান বলেন, জাকারিয়া নামে এক ব্যক্তির কাছ থেকে পুলিশ কনস্টেবল পদে তার ছেলের চাকরি দেয়ার নাম করে ৫ লাখ টাকা ও আরেকজনের কাছ থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রটি। তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পেরে থানায় ৫ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করলে ডিবি পুলিশ অভিযান চালিয়ে গাইবান্ধা সদর এলাকা থেকে এই প্রতারক চক্রকে আটক করেছে। তবে প্রতারক দলের মূলহোতা আব্দুল্লাহ আল মেহেদী রাসেলকে আটক করা সম্ভব হয়নি। তাকে আটকে অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে। ওসি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় প্রতারণার মামলা হয়েছে। বিকেলে প্রতারক চক্রের চার সদস্যকে আদালতে সোপর্দ করা হবে। এছাড়াও এই প্রতারণার সাথে আর কেউ জড়িত আছে কিনা সে বিষয়টিও ক্ষতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, গতকাল সোমবার (২৭ফেব্রয়ারি) থেকে বাংলাদেশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল/২০২৩ নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে গাইবান্ধা পুলিশ লাইনস মাঠে। সেই নিয়োগকে কেন্দ্র করে প্রতারণার জাল ফেলেছিল চক্রটি।
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত