গৃহবধূকে হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

গৃহবধূকে হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

sub-editor    ০৬:৩৩ পিএম, ২০২৩-০৩-০১    98

গৃহবধূকে হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

মোঃ মুকুল হোসেন বিশেষ প্রতিনিধি কুষ্টিয়া ঃ কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে রুনা খাতুন (৩৬) নামের এক গৃহবধূর গলায় সাইকেলের টিউব পেচিয়ে শ্বাসরোধে হত্যার দায়ে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১ মার্চ) দুপুরের দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।একই সাথে তাদেরকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন – কুষ্টিয়ার মিরপুর উপজেলার নফরকান্দী (ছন্দা ক্যানেলপাড়া) এলাকার জান আলীর ছেলে আব্দুস সামাদ, একই গ্রামের বাগুজা পাড়ার শামসুল আক্তারের ছেলে মতিয়ার রহমান এবং একই উপজেলার মাঝিরহাট মাঠপাড়া এলাকার মৃত আব্দুল গণি সর্দ্দারের ছেলে ছালিম সর্দার। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর পরই তাদেরকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়। অভিযোগ প্রমানিত না হওয়ায় এ মামলার অপর আসামি সালাউদ্দিন মন্ডল, চায়েন মালিথা ও মোমিন মিস্ত্রিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আদালত সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার মিরপুর উপজেলার মাঝিহাট গ্রামের আব্দুর খালেক মালিথার স্ত্রী রুনা খাতুন ২০১৫ সালের ৯ আগস্ট গভীর রাতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। পরের দিন সকালে ওই গ্রামের কবরস্থান সংলগ্ন একটি আবাদি জমি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পূর্ব শত্রুতার জেরে রুনা খাতুনকে শ্বাসরোধে হত্যা করে দণ্ডপ্রাপ্ত আসামিরা। গলায় সাইকেলের টিউব পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় রুনা খাতুনকে । এঘটনায় মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের নিহতের স্বামী আব্দুর খালেক মালিথা। হত্যা মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই সোলাইমান আসামিদের বিরুদ্ধে ২০১৬ সালের ১৭ ডিসেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন। নির্ধারিত ধার্য তারিখে আদালতের বিচারক মামলার ৩ জন আসামিকে শাস্তির আদেশ দেন এবং অপর ৩ জন আসামিকে খালাস দেন। আদালতের পিপি অনুপ কুমার নন্দী বলেন, পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় ৩ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমানিত না হওয়ায় এ মামলার অপর ৩ জন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

রিটেলেড নিউজ

সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান

sub-editor

সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত

সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাসা ও দোয়া

সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত

শোক সংবাদ শোক সংবাদ,   ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

শোক সংবাদ শোক সংবাদ,  ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।  নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

sub-editor

নড়াইলে সাংবাদিক হেনস্থা  মো গোলাম কিবরিয়া  নড়াইল জেলা :  নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত

সর্বশেষ