বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৫৪ এএম
রাসেল মাহমুদ রাঙামাটির লংগদুতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা কাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ ,লংগদু উপজেলা শাখার উধ্যেগে এই খেলার আয়োজন করা হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় লংগদু উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, পার্তব্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ ফরাজী সাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম খলিল চৌধুরী, নাগরিক পরিষদের লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবিএস মামুন ও সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন লংগদু ইউপি সদস্য মো. মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল মামুন খান ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ লংগদু উপজেলা শাখার সদস্য সচিব মো. মনির হোসেন, মোটর সাইকেল মালিক সমিতির সাধারণ সম্পাদক সালাউদ্দিন আমজাদ সহ প্রমুখ। এসময় বক্তারা বলেন, “পাহাড়ি-বাঙালিদের সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে এবং যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে মুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।” বক্তারা খেলা চলাকালীন সময়ে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটার জন্য সকলকে সহযোগিতার আহ্বান করেন। প্রসঙ্গত, এই টুর্ণামেন্টে উপজেলার ৭টি ইউনিয়ন থেকে ১৬টি দল অংশগ্রহণ করেছে, যাদেরকে এ, বি, সি, ডি ৪টি গ্রুপে ভাগ করে খেলা পরিচালনা করা হচ্ছে।
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত