বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৫২ এএম
মোঃ মুকুল হোসেন বিশেষ প্রতিনিধি কুষ্টিয়া ঃ ঋতুরাজ বসন্তের আগমনে দেখা যাচ্ছে গাছে গাছে আমের মুকুল। পাল্টে যাচ্ছে প্রকৃতি, যোগ হচ্ছে নতুন মাত্রা। চারিদিকে এখন সবুজের সমাহার। এর-ই মধ্যে সবুজ পাতার ফাঁকে ফাঁকে লাল সাদা বাহারি রঙের মুকুল বেরহয়ে গাছগুলোকে শোভনীয় করে তোলেছে। এই মুকুলের সুবাসে মুগ্ধ হয়ে মৌমাছিরা গুণ গুণ শব্দে মুখরিত হয়ে উঠছে। জেলা সদর থেকে শুরু করে গ্রামাঞ্চলের বিভিন্ন বাসা-বাড়ি, অফিস-আদালত ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে দেখা যায় থোকা থোকা আমের মুকুলের চিত্র। দক্ষিণা হাওয়ায় প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ছে মৌ মৌ গন্ধ। একই সঙ্গে লেবু, লিচু ও কাঁঠাল গাছেও উঁকি দিচ্ছে নানা রঙের মুকুল। যেন প্রকৃতির খেয়ালে আবহমান গ্রামবাংলায় ধারণ করেছে নতুন রূপ। কুষ্টিয়া শহরের বসতবাড়ি, অফিস-আদালত ছাড়াও বাণিজ্যিকভাবে চাষ করা হয় দেশি-বিদেশি বিভিন্ন জাতের আম। গত বছরের তুলনায় এ বছর প্রতিটি আমগাছে আশানুরূপ মুকুল লক্ষ করা যাচ্ছে। ফলে ইতোমধ্যে আম গাছ গুলোতে ওষুধ প্রয়োগসহ নানামুখী পরিচর্যা শুরু করছেন কৃষকরা। সরেজমিনে দেখা যায়, গ্রামের প্রায় প্রতিটি এলাকাতেই মুকুল থেকে গুটি আম আসতে শুরু করেছে। অনেকেই আম গাছের পরিচর্যায় সময় দিচ্ছেন। কেউ কেউ গাছের উপরে নেট দিয়েছেন, আবার অনেকে পোকা মাকড়ের হাত থেকে আম ও মুকুল বাঁচাতে কীটনাশকও স্প্রে করছেন । বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে এ বছর আমের ভালো ফলন হবে আশা করছেন সবাই।
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত