বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৩০ এএম
রিপন মজুমদার জেলা প্রতিনিধি নোয়াখালীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় গ্রামীণ ব্যাংকের সাবেক দুই কর্মকর্তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের দুইজনকে ২ লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলার বিশেষ জজ আদালতের বিচারক এ এন এম মোর্শেদ খান এ রায় ঘোষণা করেন। গ্রেফতার না হওয়া আসামিরা রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন না। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আবুল কাশেম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন গ্রামীণ ব্যাংকের লক্ষ্মীপুর জেলার চন্ডিপুর শাখার সাবেক কেন্দ্র ব্যবস্থাপক ও কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বল্লভপুর গ্রামের মো. জব্বর আলীর ছেলে তৌফিক আহামেদ এবং একই শাখার সাবেক ম্যানেজার ও বরিশাল জেলার মুলাদী উপজেলার চরকালেখা গ্রামের নোয়াব আলীর ছেলে মো. আমীরুল ইসলাম। আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আসামিরা একে অন্যের সঙ্গে যোগসাজশ করে ভুয়া সদস্যদের নামে ঋণ মঞ্জুর দেখিয়ে তাদের কর্মকালীন সময় দুই লাখ ২৩ হাজার ৮৪৬ টাকা এবং জিপিএস কিস্তির ১৬ হাজার ৪৪৬ টাকাসহ মোট ২ লাখ ৪০ হাজার ২৯২ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় গত ২০১৪ সালের ১৩ মার্চ আসামিদের বিরুদ্ধে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন ব্যাংক কর্তৃপক্ষ। মামলাটি অধিকতর তদন্তের জন্য পরবর্তীতে দুদুকে হস্তান্তর করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সাবেক সহকারী পরিচালক মো. নুরুল ইসলাম তদন্ত শেষে আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। দুদক আইনজীবী আবুল কাশেম বলেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাদের উভয়কে দণ্ডবিধির ৪০৯ ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও দুই লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ এর ২ ধারায় ১ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করেন। আসামিদের গ্রেফতারের জন্য নিদের্শ দেওয়া হয়েছে। গ্রেফতারের পর থেকে তাদের রায় কার্যকর করা হবে।
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত