বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৩০ এএম
মোঃ মুকুল হোসেন বিশেষ প্রতিনিধি কুষ্টিয়া ঃ কুষ্টিয়ার কুমারখালীর নন্দনালপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে নিজ বাড়িতে মিনিতারা টিউবওয়েল মেরামত করার সময় বালু চাপা পড়ে রানু হোসেন(৩৫) নামে একজন শ্রমিক নিহত হয়েছে। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর। এ তথ্য নিশ্চিত করেছেন নন্দনালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউল হক খোকন। তিনি বলেন, প্রায় ১০ থেকে ১২ ফুট গর্তে নেমে দুই ভাই মিলে তাদের নিজ বাড়ির মিনিতারা টিউবওয়েলটি মেরামত করছিলেন। এসময় গর্তের পাড় ভেঙে এক ভাই (রানু) বালু চাপা পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন বলেন, সাড়ে সাত টার দিকে মৃত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। শ্বাস বন্ধ হয়ে মারা যেতে পারে বলে ধারণা করছেন তিনি। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন বলেন, ' বালুচাপা পড়ে একজনের মৃত্যুর খবর পেয়েছেন তিনি। এঘটনায় কাজ করছে পুলিশ। পরে বিস্তারিত জানাবেন বলে জানায় তিনি।
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত