বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৩০ এএম
মোঃ মুকুল হোসেন বিশেষ প্রতিনিধি কুষ্টিয়া ঃ কুষ্টিয়ার আলামপুরে ফিরোজ মোল্লা নামে এক যুবককে হত্যার দায়ে দুই ব্যক্তির ফাঁসি ও চার ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। ২৩ ফেব্রুয়ারি আজ দুপুরের দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ তাজুল ইসলাম আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। সে সঙ্গে প্রত্যেকদের ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডের আদেশ দেন আদালত। সাজাপ্রাপ্ত একজন আসামী পলাতক থাকায় তাকে আইনের আওতায় আনার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন। সাজাপ্রাপ্ত আসামীরা হলেন ইবি থানাধীন মৃত্তিকাপাড়া গ্রামের আদিল উদ্দিনের ছেলে সজিব বিশ্বাস, বালিয়াপাড়া গ্রামের মৃত জানে আলী জানু ওরফে জান আলীর ছেলে রফিকুল ইসলাম, করিমপুর গ্রামের মৃত ওয়াহেদ জোয়ার্দ্দারের ছেলে জমির উদ্দিন জোয়ার্দ্দার (পলাতক), মকছেদ আলী মন্ডলের ছেলে সদর উদ্দিন মন্ডল, আব্দুল আজিজ ওরফে আজিত এর ছেলে আনিছুর রহমান ওরফে আনিস, এবং বালিয়াপাড়া গ্রামের দিদার আলীর ছেলে সুমন আলী ওরফে সুমন। মামলা সূত্রে জানা যায় ২০১৬ সালের ১ জানুয়ারীতে দিবাগত রাতে মৃত ফিরোজ মোল্লাকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে তাকে জবাই করে হত্যা করে এবং তাহার মাথা একটি প্লাস্টিকের বস্তার তৈরী বাজার করা ব্যাগের মধ্যে রেখে আলামপুর বালিয়া পাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ২নম্বর গেটে ঝুলাইয়া রাখে এবং মাথা বিহীন দেহটি বালিয়াপাড়া বাবলাতলা মাঠে জনৈক সদর উদ্দিনের সরিষা ক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়। পরে ঘটনার ৩দিন পর কুষ্টিয়া মডেল থানায় পুলিশ বাদী হয়ে একটি অজ্ঞাত ব্যক্তিদের নামে হত্যা মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম খান গত তদন্ত শেষে ২০১৭ সালে ১ এপ্রিল অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষনা করেন।
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত