বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৩০ এএম
কক্সবাজার প্রতিনিধি:রিকন সিংহ ‘রাসেল’ও সিংহী ‘টুম্পা’। তারা পরস্পর ভাই-বোন। উভয়ের জন্ম কক্সবাজারের চকরিয়াস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। ২০০৭ সালে রাসেল ও ২০০৮ সালে টুম্পা জন্মগ্রহণ করেন। ভালোই কাটছিলো তাদের দিনকাল। হঠাৎ নাওয়া-খাওয়া ছেড়ে দেয় তারা। শারিরিক ওজন কমতে থাকে ভাই-বোনের। দ্বারস্থ হতে হয় বিশেষজ্ঞ চিকিৎসকদের। সনাক্ত হয় ভাই-বোনই এনাপ্লাজমা ও বিউবমিয়া স্পিসিসে আক্রান্ত। প্রাণপণ চেষ্টা সত্বেও বাঁচানো যায়নি তাদের। ২১দিনের ব্যবধানে মারা যায় রাসেল ও টুম্পা। এর মধ্যে টুম্পা মারা যায় মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায়। এর আগে ৩১ জানুয়ারি মারা যায় ভাই রাসেল। এনিয়ে গত এক বছরে সাতটি প্রাণী মারা গেলো। টুম্পার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রামের বিভাগীয় কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী ও চকরিয়াস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম। মাজাহারুল ইসলাম বলেন, গত দুই মাস আগে সিংহ রাসেল ও সিংহী টুম্পা রোগে আক্রান্ত হয়। প্রথমে পার্কের ভেটেরেনারি সার্জন চিকিৎসা করলেও দুই সিংহের শারিরিক অবস্থার অবণতি ঘটতে থাকে। ফলে গঠন করা হয় পাঁচ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে মেডিকেল বোর্ড। এই মেডিকেল বোর্ডের নেতৃত্ব দেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এ্যানিমল সাইসেন্স বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড.বিবেক চন্দ্র সুত্রধর। তাদের তত্ববধানে চিকিৎসা চলাকালে ৩১ জানুয়ারি রাতে মারা যায় সিংহ রাসেল। অপর আক্রান্ত টুম্পা মারা যায় মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি সকাল ৮টায়। মাজহারুল ইসলাম আরও বলেন, টুম্পার মৃত্যুর পর মঙ্গলবার চকরিয়া থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। এরপর চকরিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও পার্কের ভেটেরেনারি সার্জনের নেতৃত্বে সিংহী টুম্পার ময়নাতদন্ত করা হয়। এদিন বেলা ২টার দিকে মৃত সিংহী টুম্পার মরদেহ পার্কে মাটিতে পুতে ফেলা হয়। বিভাগীয় কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী বলেন, বিভিন্ন রোগের পাশাপাশি বার্ধক্য জনিত কারণে সিংহী টুম্পা মারা গেছে। মৃত টুম্পার ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক তথ্য জানা যাবে। উল্লেখ্য, সাফারি পার্কে গত এক বছরে টুম্পাসহ সাতটি প্রাণীর মৃত্যু হয়েছে। তন্মধ্যে চারটি সিংহ, দুটি হাতি ও একটি জেব্রা মারা যায়। বিপুল সংখ্যক হরিণ রয়েছে নিখোঁজ। এব্যাপারে পার্কে ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, সাফারি পার্কের সাড়ে ৩’শর অধিক হরিণ রয়েছে। উন্মক্ত এসব হরিণ পার্কের সীমানা প্রাচীরের অরক্ষিত ২১টি স্থান দিয়ে নিকটস্থ পাহারে বের হলে শিকারীর খপ্পরে পড়ে আর ফিরতে পারেনা। তাই কিছু সংখ্যক হরিণ নিখোঁজ।
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত