বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৩০ এএম
জেলা প্রতিনিধি
নোয়াখালী নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে চর শুল্যকিয়া গ্রামে অভিযান চালিয়ে আবদুল কাদের জিল্লাল নামে এক যুবককে আটক করেছে সুধারাম থানার পুলিশ। পরে তার তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চৌধুরীর হাট এলাকা থেকে ৭টি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। বুধবার ২২ ফেব্রুয়ারি বিকালে, আটককৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এরআগে মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত সুধারাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুধন চন্দ্র দাসের নেতৃত্বে এ অভিযান চালিয়ে। আটকৃত আবদুল কাদের জিল্লাল সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের দক্ষিণ শুল্যকিয়া গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে সদর উপজেলার চর শুল্যকিয়ায় অভিযান চালায়। এ সময় হানিফ রোড-নুর পাটোয়ারীরহাট সড়কে আবদুল কাদের জিল্লালকে আটক করেণ। এ সময় তার কাছ থেকে একটি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশা আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, তার সঙ্গে আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে। তারা নোয়াখালীর বিভিন্ন স্থান থেকে অটোরিকশা চুরি করে এনে ফেনী, লক্ষ্মীপুর ও বিভিন্ন স্থানে বিক্রি করে। তারই ভিত্তিতে বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত পাশ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রামগতী উপজেলা চৌধুরীর হাটের দক্ষিণ চর আফজল এলাকায় অভিযান পরিচালনা করে, তাহের মার্কেটে নাজিম উদ্দিন গুজাইয়ার একটি ভাড়া গোডাউন থেকে আরো ৬টি অটোরিকশা উদ্ধার করে পুলিশ । সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন,আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী আমাদের বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত থাকবে।
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত