বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৩১ এএম
মাসুদুর রহমান শেরপুর জেলা প্রতিনিধি। শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্যাসিফিক ক্লাবের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় প্যাসিফিক ক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দি-প্যাসিফিক ক্লাব কর্তৃক আয়োজিত এবারের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলার ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী পৃথক তিন বিভাগে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষার্থীরা তাদের নিপুন হাতের ছোঁয়ায় ছবি আঁকার মধ্যদিয়ে ফুটিয়ে তুলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি। এছাড়াও শহীদ মিনারসহ জাতীয় বিভিন্ন চিত্রাঙ্কন। প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আল মাসুদ। দি-প্যাসিফিক ক্লাবের সভাপতি ও ‘অ্যাডভেঞ্চচার অব সুন্দর বন’ সিনেমাটির পরিচালক আবু রায়হান জুয়েলের সভাপতিত্বে ও প্যাসিফিক ক্লাবের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য মরহুম এমএ বারীর পুত্র মুহসিনুল বারী রুমি,উপজেলা সহকারী কমিশনার ভূমি আশরাফুল কবীর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শাহ আলম, চিত্রশিল্পি আহমেদ নেওয়াজ,অভিনেতা প্রান রায়, চলচ্চিত্র পরিচালক শাহনেওয়াজ কাকলী, অভিনয় শিল্পী সংঘের আইন ও কল্যাণ সম্পাদক অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর প্রমুখ। দল অতিথিদের বক্তব্যে শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার সেরা ৩০ জনকে সম্মাননা পত্র, ক্রেস্ট ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত