বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৮:১৮ এএম
ফেব্রয়ারি মানের বাংলা ও বাংলাদেশ কারণ এই ফেব্রয়ারী মাসের ২১ তারিখে আমাদের বাংলা ভাষার জন্য বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছেন সালাম, রফিক, বরকত, জব্বার ও সফিক সহ আরো অনেকে। এ বাঙালি জাতিই প্রথম ভাষার জন্য রক্ত জরিয়ে প্রমাণ রেখে গেছেন যে মাতৃভাষা কতটা মূলবান । তাই এই ভাষার মাসে ২১শে ফেব্রয়ারিকে কেন্দ্র করে তরুনদের কাজ থেকে শুনবো তাদের অবিমত । রাসেল মাহমুদ বিভাগ:রাস্টবিজ্ঞান,ঢাবি। ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলার অক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরাম কে চিনতে রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। ভাষা আন্দোলনের ৭১ বছর পর মনে পড়ে গেল প্রখ্যাত কবি আল মাহমুদ এর এই কবিতাটি। দীর্ঘ আন্দোলন সংগ্রাম এবং ভাষাশহিদ বরকত, জব্বার, রফিক, শফিক, সালামের ভুকের তাজা রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই মাতৃভাষা বাংলা । মাতৃভাষা আন্দোলন বাঙালি জাতির জাতীয়তাবাদ চেতনা , বাঙালি জাতির অধিকার আদায়ের আন্দোলন এবং বাঙালি জাতির অস্তিত্ব রক্ষার এক অবিস্মরণীয় ঘটনা। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে আজকে আমাদের মাতৃভাষা চেতনা শুধু ২১ শে ফেব্রুয়ারির শহিদ মিনারে প্রভাতফেরীতে ফুল দেওয়ার মধ্যে সীমাবদ্ধ হয়ে গিয়েছে । ভাষাশহিদরা ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা অর্থাৎ মায়ের মুখের ভাষা রক্ষায় ভুকের তাজা রক্ত দিয়েছিলেন। কিন্তু বিশ্বায়নের এই যুগে এসে আমার মায়ের সেই ভাষা দিন দিন হারিয়ে যাচ্ছে। আমাদের উচিত আমাদের মাতৃভাষা রক্ষায় সচেতন হওয়া। শিক্ষার্থীদের নিজ নিজ মাতৃভাষায় শিক্ষাদান সহ সমাজের সর্বস্তরে মাতৃভাষার ব্যবহার করা ও মাতৃভাষা রক্ষায় জাতীয় সচেতনতা সৃষ্টি করা । পরিশেষে আবারো কবির ভাষায় বলবো- প্রভাতফেরী, প্রভাতফেরী আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। মো.জহিরুল ইসলাম বিভাগ:গণ যোগাযোগ সাংবাদিকতা,জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ভাষা হোক দূষণমুক্ত ভাষার মাস ফেব্রুয়ারি এলেই মনে পড়ে ভাষা শহীদের কথা। যারা বাংলাকে রাষ্ট্রভাষা করবার জন্যে নিজের বুকের তাজা রক্ত দিতেও পিছু পা হননি। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি পাকিস্তানি সরকারের জারিকৃত ১৪৪ ধারা ভঙ্গ করে বাংলাকে রাষ্ট্রভাষা করবার দাবিতে তৎকালীন ছাত্রসমাজের মিছিলে গুলিবর্ষণের পর সালাম, রবকত, জাব্বরসহ আরও অনেকে নিহত হন। বাংলাকে রাষ্ট্রভাষা করবার দাবিতে তারুণ্যের এ আত্মত্যাগ স্মরণীয় হয়ে রইল বিশ্বব্যাপী। বর্তমান তথ্যপ্রযুক্তির কল্যাণে নানা ভাবে ব্যাহত হচ্ছে আমাদের ভাষা শহীদের বীরত্ব গাঁথা। এখন তরুণ প্রজন্মের অনেকেই দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলা এবং ইংরেজিতে মিশ্র ভাষায় মনের ভাব প্রকাশ করতে। অনেকে আবার ইংরেজি হরফেও বাংলা লিখে প্রকাশ করে মনের ভাব সাথে যুক্ত হচ্ছে অনেক ইংরেজিতে সংযুক্ত নতুন নতুন সংক্ষিপ্ত শব্দ। এভাবেই প্রতিনিয়তই দূষিত হচ্ছে আমাদের প্রাণের প্রিয় বাংলা ভাষা। এবারের একুশে ফেব্রুয়ারিতে আমাদের তরুণ প্রজন্মের অঙ্গীকার হোক আর নয় ভাষা দূষণ। - অপূর্ব চক্রবর্তী, বিভাগ:প্রাণিবিদ্য,সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা। ফেব্রুয়ারি বাঙালি জাতির গৌরবময় চেতনার মাস।১৯৫২সালে ২১শে ফেব্রুয়ারি পশ্চিম পাকিস্তান থেকে শহীদের রক্তের বিনিময়ে বাংলা ভাষার স্বাধীনতা লাভ করি।এটি বাঙালির সংস্কৃতি, বাক স্বাধীনতা,ভাষায় মর্যাদা বৃদ্ধি ইত্যাদি আত্মপরিচয় জানান দেয়। তাই কবি বলেন, "আমার ভাইয়ের রক্তের রাগানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভূলিতে পারি", "মোদের আসা মোদের ভাষা আমাদের বাংলা ভাষা" কিন্তু মানুষ দিন দিন বাংলা থেকে সরে আসছে,পাঠ্যপুস্তক থেকে শুরু করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাইনবোর্ডে, ব্যানারে মানা হচ্ছেনা বানানরীতি। শুধু তাইনয় অনেক ক্ষেত্রে বাংলার পরিবর্তে ইংরেজিকেই দেয়া হয় অধিক গুরুত্ব।সুতরাং বর্তমান তরুণ প্রজন্ম তথা ছাত্রসমাজের উচিত বাংলা ভাষার সঠিক ব্যবহার করা। নাম :শেখ রিয়াজ অনিক বিভাগ:দর্শন,কবি নজরুল কলেজ
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত