বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২০ এএম
মোঃ মুকুল হোসেন বিশেষ প্রতিনিধি কুষ্টিয়া ঃ
কুষ্টিয়ার কুমারখালীতে দৈনিক যুগান্তরের ২ যুগে পদার্পণ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালী, কেক কেটে, আলোচনা সভা ও বাহারুল উলুম বালিকা মাদ্রাসা ও এতিম খানায় দোয়া অনুষ্ঠানের মাধ্যমে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। আলোচনা সভায় দৈনিক যুগান্তরের কুমারখালী উপজেলা প্রতিনিধি লিপু খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল। বিশেষ অতিথি ছিলেন কাঙাল হরিনাথ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি কেএমআর শাহিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল আরাফাত পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাহাবুব আলম বাবু, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর জুলফিকার আলী হিরো, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর এসএম রফিক, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ ইকবাল খান, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার কেএইচ তুহিন আহমেদ, কুমারখালী উপজেলা প্রেস ক্লাব এর সভাপতি ফরহাদ আসিফ টিপু, সাধারন সম্পাদক জিএস মনির, চ্যানেল এস এর উপজেলা প্রতিনিধি মনোয়ার হোসেন, বিজয় টিভির উপজেলা প্রতিনিধি তানভীর লিটন, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা শামসুল হুদা, উপজেলা নির্বাচন কর্মকর্তা শিরিনা আক্তার বানু প্রমুখ। প্রধান অতিথি বিতান কুমার মন্ডল বক্তব্যে বলেন, যুগান্তর নাম দিয়ে যখন পত্রিকার জন্ম হয় তখন থেকেই চিন্তাধারা ছিলো যুগ যুগ ধরে এই পত্রিকা সত্য ও ন্যায় এবং নির্যাতিত মানুষের পাশে থাকবে। যেকারণে এমন ইউনিক নামকরণে এই পত্রিকার জন্ম হয়েছে। তিনি যুগান্তরের পথ চলার সফলতা কামনা করেন। পরবর্তীতে কুমারখালী বাহারুল উলুম বালিকা মাদ্রাসা ও এতিম খানায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের আত্নার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়।
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত