বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২০ এএম
মোঃ ফয়জুর রহমান(রেজা) জেলা-প্রতিনিধি,
সাতক্ষীরা শনিবার গভীর রাতে উপজেলার দক্ষিণ পারুলিয়া সার্বজনীন রাধাগোবিন্দ মন্দিরে এ চুরির ঘটনা ঘটে বলে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ জানান। চুরি যাওয়া জিনিসপত্রের মধ্যে রয়েছে- রাধা-কৃষ্ণ ও গোপালের দুষ্প্রাপ্য চারটি পিতলের মূর্তি, প্রতিমার দেহের সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার, কিছু রৌপ্যলঙ্কার এবং দানবাক্সের টাকা। রোববার পারুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য অসীম ঘোষ সাংবাদিকদের বলেন, “প্রতিদিনের মতো শনিবার মধ্যরাত পর্যন্ত মন্দিরে পূজা-অর্চনা ও কীর্ত্তন হয়। পরে পূজারি ও ভক্তরা বাড়ি ফিরে যান। সকালে পূজারি আঙ্গুরবালা দেবী মন্দিরে ঢুকে চুরির বিষয়টি বুঝতে পারেন এবং মন্দির পরিচালনা কমিটির সদস্যদের জানান। পরে আমরা পুলিশ ও হিন্দু সম্প্রদায়ের নেতাদের বিষয়টি অবহিত করি।” দুটি গেটের তালা কেটে মন্দিরে ভিতরে প্রবেশ করা হয়। চুরি যাওয়া মূর্তিগুলো ব্রিটিশ আমলের বলে জানান ইউপি সদস্য। দেবহাটার ওসি শেখ ওবায়দুল্লাহ বলেন, “মন্দিরের পাশে ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ ব্যবসায়ী ও সম্পদশালী এবাদুর রহমানের বাড়ি। তিনদিন ধরে এবাদুর রহমান দম্পতি অন্যত্র একটি বিয়ের অনুষ্ঠানে আছেন। সেই বাড়িটি ফাঁকা। চোরচক্র রাতে সেই বাড়িতে ঢুকে আলমারিসহ অন্যান্য আসবাবপত্র তছনছ করে। কিন্তু চোরচক্র সেখানে কিছুই পায়নি।” ধারণা করা হচ্ছে, পরে তারা মন্দিরের তালা ভেঙে ঢুকে এবং মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি করে।” এ ঘটনায় মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুকুমার মিস্ত্রি বাদী হয়ে মামলা করেছেন। মালামাল উদ্ধার এবং চোর ধরতে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান ওসি। চুরির খবর পেয়ে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, জনপ্রতিনিধি ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত