কুষ্টিয়ায় জমে উঠেছে জেলা আইনজীবী সমিতির নির্বাচন

কুষ্টিয়ায় জমে উঠেছে জেলা আইনজীবী সমিতির নির্বাচন

sub-editor    ১০:৩১ এএম, ২০২৩-০২-১৯    217

কুষ্টিয়ায় জমে উঠেছে জেলা আইনজীবী সমিতির নির্বাচন

মোঃ মুকুল হোসেন বিশেষ প্রতিনিধি কুষ্টিয়া ঃ 

কুষ্টিয়ায় খুবই অল্প সময়ে এ নির্বাচনকে ঘিরে কুষ্টিয়া জেলা আইনজীবী ভবন নিরোত্তাপ থাকলেও বর্তমানে নির্বাচনী উত্তাপের আমেজ বইছে ভোটারদের মাঝে। জমে উঠেছে নির্বাচন। নির্বাচনী প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। নির্বাচনে জিতলেই ভাল আর হারলেই বিরোধীতা এ নীতি পরিহার করে এবারের নির্বাচনে প্রকাশ্য না হলেও গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন কর্তৃক চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর দুটি আইনজীবি প্যানেল নির্বাচনী মাঠে সহ-অবস্থানে থেকে স্বতঃস্ফুর্তভাবে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ সহ বিভিন্ন পদে প্রার্থী হয়ে নির্বাচনে লড়ছেন। চালিয়ে যাচ্ছেন নিজ নিজ প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা। ভোটারদের কাছেও চলছে প্রার্থীদের বিগত দিনের ভালমন্দ কাজের চুলচেরা বিশ্লেষন। আর মাত্র ৪ দিন বাকী ২০২৩-২০২৪ মেয়াদের কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ নির্বাচনের। প্রার্থীরা বসন্তকালের মৃদু শীতের শিতলতা মাড়িয়ে নির্বাচনের উত্তাপ ছড়াতে রাতের আধারে ভোট প্রার্থনায় ছুটছে ভোটারদের দ্বারে দ্বারে। চলছে গভীর রাত পর্যন্ত ভোটারদের সাথে মতবিনিময় ও ভোট চাইবার কাজ। কোর্টের ওয়ার্ক টাইম কোনমতে শেষ করেই প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে প্রচার-প্রচারণায় মোটর সাইকেলসহ যে যার মত পরিবহনে কিংবা পদব্রজে যাচ্ছেন ভোটারদের কাছে। চলছে নিজ নিজ সেরেস্তার আইনজীবীদের নিয়ন্ত্রণের জোর লবিং ও চেষ্টা। পেশাগত হাজারো ব্যস্ততার মধ্যেও ভোটকে কেন্দ্র করে একে অপরের সাথে দেখা করছে এবং ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। প্রার্থীরা আইনজীবীদের সার্বিক কল্যাণে ও সমিতির উন্নয়নের কথা শুনাচ্ছেন ভোটারদের। নিজ নিজ স্থানে বসেও ভোটারদের সাথে খোশগল্প মিষ্টিমুখসহ নানা আপ্যায়নে আপ্যায়িত করছেন প্রার্থীরা। আবার কেউ কেউ পেশাগত হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে ভোট চাইতে ভোটারদের কাছে ছুটছেন। তফশীল অনুযায়ী আগামী ২৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ২০২৩-২০২৪ ইং সাল মেয়াদী কমিটির নির্বাচন সমিতির নিজস্ব ভবনের নতুন হল রুমে অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯ টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে একটানা বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এবারের নির্বাচনে নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন-সিনিয়র আইনজীবী এ্যাড.আব্দুল মোতালিব। তার সাথে নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র আইনজীবি এ্যাড.আশরাফ হোসেন ও এ্যাড.মঞ্জুরুল আলম(সান্নু) নির্বাচনে এখন প্রায় প্রকাশ্যে দুটি প্যানেলের প্রার্থী-কর্মী সমর্থকরা দল বেধে ভোট চাচ্ছেন ভোটারদের কাছে। প্রচারনার ক্ষেত্রে শেষ পর্যন্ত এই অবস্থা থাকে কিনা সেটি বিবেচ্য না হলেও হ্যাভি ওয়েট প্রার্থীরা কে কোন প্যানেলের প্রার্থী সেটি কিন্তু ভোটারদের কাছে পরিস্কার হয়ে উঠেছে। নির্বাচন নিয়ে আইনজীবীদের মাঝে উত্তাপের আমেজ বইছে বার প্রাঙ্গনে। প্রার্থীরা খুব জোরে-সরেই নেমেছেন নির্বাচনী মাঠে। চলছে নিজ নিজ সেরেস্তার আইনজীবীদের নিয়ন্ত্রণের জোর চেষ্টা। পেশাগত হাজারো ব্যস্ততার মধ্যেও ভোটকে কেন্দ্র একে অপরের সাথে দেখা করছে এবং ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে, সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ আইনজীবীদের কাছে জনপ্রিয়তার শীর্ষে, অধিক গ্রহনযোগ্য ও সম্মানীয় বর্তমান সভাপতি এবং কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির বার বার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক সাবেক (পিপি) সিনিয়র আইনজীবী এ্যাড.নুরুল ইসলাম দুলাল। অন্যদিকে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাবেক নেতা সিনিয়র আইনজীবী এ্যাড.হারুনুর রশিদ। তিনি গতবার নির্বাচনেও একই পদের প্রার্থী ছিলেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির জনপ্রিয় তরুণ ও মেধাবী আইনজীবী, কুষ্টিয়া জজ আদালতের নারী ও শিশু ট্রাইবুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. মোঃ মেহেদী হাসান সিদ্দিকি, এ্যাড. শেখ মোঃ আবু সাঈদ ও এ্যাড.কামরুল ইসলাম খোকন। সিনিয়র সহ-সভাপতি পদে এ্যাড.আব্দুল ওয়াদুদ, এ্যাড.তানজিলুর রহমান এনাম। সহ-সভাপতি পদে এ্যাড.শামসুজ্জামান মনি ও এ্যাড. এস,এম মনোয়ার হোসেন মুকুল। যুগ্ম সাধারণ সম্পাদক পদে বর্তমান যুগ্ম সম্পাদক এ্যাড. ইকবাল হোসেন টুকু ও হাসান রাজ্জাক রাজু। কোষাধাক্ষ পদে এ্যাড. তোফাজ্জেল হোসেন ও এ্যাড. এস এম শাতিল মাহমুদ। গ্রন্থগার সম্পাদক পদে এ্যাড. সোহেলী পারভীন ঝুমু, ও এ্যাড.ওয়ালী-উল-বারী। সাংস্কৃতিক সম্পাদক পদে এ্যাড. আব্দুস সাত্তার (শাহেদ) ও এ্যাড.শামীম হোসেন। দপ্তর সম্পাদক পদে এ্যাড.আব্দুল্লাহ আল মামুন (মোহন) ও এ্যাড.মোস্তাফিজুর রহমান। সিনিয়র সদস্য পদে এ্যাড.আবু আজম, এ্যাড.কাজী সিদ্দিক আলী, এ্যাড. নিজাম উদ্দিন (২), এ্যাড. রাজীব আহসান রঞ্জু, এ্যাড.আকতারুজ্জামান (আক্তার), এ্যাড.মফিল উদ্দিন মন্ডল ও এ্যাড. রিফাত জাহান মুন্না। জুনিয়র সদস্য পদে এ্যাড. জমিরন খাতুন, এ্যাড.আব্দুর রাজ্জাক, এ্যাড. মোকাদ্দেস আলী এ্যাড. উজ্জল হোসেন ও এ্যাড. সাইফুর রহমান (সুমন), চুড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন।

রিটেলেড নিউজ

সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান

সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান

sub-editor

সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত

সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাসা ও দোয়া

সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাসা ও দোয়া

sub-editor

সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

sub-editor

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত

শোক সংবাদ শোক সংবাদ,   ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

sub-editor

শোক সংবাদ শোক সংবাদ,  ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

sub-editor

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।  নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

sub-editor

নড়াইলে সাংবাদিক হেনস্থা  মো গোলাম কিবরিয়া  নড়াইল জেলা :  নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত

সর্বশেষ