বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৫৮ এএম
মোঃ মুকুল হোসেন বিশেষ প্রতিনিধি কুষ্টিয়া ঃ
কুষ্টিয়ার মিরপুর জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল মান্নান (৫০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের কৃষক। মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের কচুয়াদহ গ্রামে এ ঘটনায় ঘটেছে। নিহত মান্নানের বাড়ি বারখাদা গ্রামে। সে কচুয়াদহ গ্রামে শ্বশুর বাড়িতে থাকতো। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম। নিহত মান্নান কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা গ্রামের মক্কেল আলীর ছেলে। সে কচুয়াদহ গ্রামে শ্বশুর কলম জোয়ার্দারের বাড়িতে থাকতেন এবং কৃষি কাজ করতেন। অভিযুক্ত ফিরোজ কচুয়াদহ গ্রামের আমির হোসেনের ছেলে। পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে কচুয়াদহ গ্রামে জমির সীমানা প্লার ঢেকে যাওয়া ও জমির ভিতরে পানি যাওয়াকে কেন্দ্র করে ফিরোজ ও মান্নানের বাকবিতণ্ডা হয়। পরে ফিরোজ হাসুয়া দিয়ে আব্দুল মান্নানকে কুপিয়ে হত্যা করে। ফিরোজের মালিকানাধীন জমিতে পূর্বের দেওয়া সীমানা প্লার সামান্য মাটিতে ঢেকে গিয়েছিলো এবং জমির মধ্যে পানি ঢুকে গিয়েছিলো। এই নিয়ে বাকবিতান্ড হলে ফিরোজ তার বাড়িতে থাকা ধারালো অস্ত্র হাসুয়া দিয়ে মান্নানকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। নিহতের স্ত্রী জবেদা খাতুন, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, জমিতে পানি যাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষ কৃষক আরেক কৃষক মান্নানকে কুপিয়ে হত্যা করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মামলা হয়নি, কেউ গ্রেফতার হয়নি এখনও। সংঘর্ষ এড়াতে বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত