বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩৭ এএম
মোঃ ফাহিম হোসাইন ঠাকুরগাঁও প্রতিনিধি:
মহান ভাষা শহীদের মাস ফেব্রুয়ারী, সেই ভাষার মাসে লক্ষীরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত শহীদ মিনারের শুভ উদ্বোধন করা হয়। মঙ্গলবার ( ১৪ ফেব্রুয়ারী ) সকাল ১১ ঘটিকায় ভূল্লী থানার ০৪নং বড়গাঁও ইউনিয়নে অবস্থিত লক্ষীরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত শহীদ মিনার শুভ উদ্বোধন করা হয়। লক্ষীরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুন নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান ও ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা. সাদেক কুরাইশী। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভূল্লী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৪ নং বড়গাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক মনিরঞ্জন দেবনাথ মনি, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম হেলাল, ভূল্লী প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক বাপ্পী, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সুজন আলী, দপ্তর সম্পাদক জুলফিকার আলী, সদস্য ওমর ফারুক সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক, আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবকলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মুহা. সাদেক কুরাইশী বলেন, শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে প্রতিটি শিক্ষক ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, তাদের মানুষের মতো মানুষ করতে হলে এবং তাদের সুশিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রতিটি পরিবার থেকে যদি একজন ছেলে মেয়েও মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলা যায়, তাহলেই সেই পরিবার, সমাজ ও দেশ আলোকিত হবে। তাই ভালো ফলাফলের পাশাপাশি ছেলেমেয়েদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহব্বান জানান তিনি। এছাড়াও এসময় তিনি বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন মূলক কাজগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করে দিবেন বলেও জানান।
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত