বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:১৪ এএম
মোঃ ফাহিম হোসাইন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানার আওতাধীন শুখান পুখুরী ইউনিয়নের চার বছরের এক শিশুকে ধর্ষনের পর হত্যার অভিযোগ উঠেছে।এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে।সন্দেহভাজন সফিকুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে পুলিশের জবানবন্দিতে আটককৃত শফিকুল ইসলাম নিজের মুখেই ধর্ষণের কথা স্বীকার করেন। মঙ্গলবার (১৪ই ফেব্রুয়ারি) সকাল ১০.৩০ ঠাকুরগাঁও সদর উপজেলার শুখান পুখুরী ইউনিয়নের লাউথুতি ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ফারিয়া(৪)ঐ গ্রামের ফজর আলীর তৃতীয় সন্তান।আর ধর্ষণকারীর শফিকুল ইসলাম (২০)একই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। পরিবার ও স্বজনরা জানায় প্রতিদিনের ন্যায় আজকেও সবার সাথে খেলাধুলা করতে যায় ফারিয়া, এক ঘন্টা পর তার খেলার সঙ্গীরা ফিরে আসলে ফারিয়াকে সঙ্গে দেখতে না পেয়ে খুঁজতে যান ফারিয়ার মা রহিমা বেগম। খুঁজতে খুঁজতে তিনি বাড়ির পাশে ভুট্টা ক্ষেতের কাছে গিয়ে ভিতরে তাকাতেই তিনি ফারিয়ার রক্তাক্ত দেহ মাটিতে পড়ে থাকতে দেখে চিৎকার দিয়ে উঠেন।রহিমা বেগমের চিৎকার শুনে পাশের বাড়ি গুলো থেকে ছুটে আসেন সকলে।রহিমা বেগম এবং গ্রামের মানুষকে আসতে দেখে ধর্ষক সফিকুল ইসলাম দ্রুত পালিয়ে বাড়ি যাওয়ার সময় অনেকে দেখে ফেলেন তাকে।পরে ফারিয়ার রক্তাক্ত দেহ দেখে এলাকাবাসী দ্রুত পুলিশকে খবর দিলে,পুলিশ এসে শফিকুলকে তার বাড়ি থেকে আটক করেন। ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মিথুন সরকার বলেন খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেন এবং ধর্ষকের সাথে আরো কেউ ছিলো কিনা সেটা উদঘাটনে পুলিশের কয়েকটি টিম কাজ করছে এবং ধর্ষক সফিকুলকে গ্রেফতার করেছে।ধর্ষক শফিকুল ইসলাম ও তার বাবা মাকে জিজ্ঞাসাবাদের জন্য ভূল্লী থানায় নিয়ে আসেন এবং লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন। ১৮ নং শুখান পুখুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আনিছুর রহমান বলেন সত্যি অনেক মর্মান্তিক ঘটনা এটা। আমার ইউনিয়নে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটতে পারে কখনো আশা করিনি আমি।তিনি সকলের সামনে বলেন,এমন অন্যায়কারীকে কখনো ছাড় দেওয়া হবে না।প্রয়োজনে নিহত ফারিয়ার পরিবারের পাশে আছেন এবং থাকবেন বলেও জানান তিনি। এ বিষয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ এ কে এম আতিকুর রহমান বলেন৷ নিহত ফারিয়ার ধর্ষন ও হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত