বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৯ এএম
মোস্তাফিজুর রহমান , মোংলা (বাগেরহাট): প্রতিনিধি
মোংলার রাস্তার পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে মোংলা থানা পুলিশ। শনিবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার মামার ঘাট সংলগ্ন ১নং জেটি এলাকার নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। এলাকাবাসী ও মোংলা থানা–পুলিশ সূত্রে জানা গেছে, ভোরের দিকে রাস্তার পাশে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় কিছু পড়ে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে উৎসুক লোকজন কাছে গিয়ে সেখানে নবজাতকের লাশ থাকার বিষয়ে সন্দেহ করেন। খবর পেয়ে মোংলা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর পলিথিন খুলে নবজাতকের লাশ দেখতে পায় তারা। ধারণা করা হচ্ছে আজ সকালেই লাশটি ফেলে রাখা হয়। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, রাস্তার পাশে একটি পলিথিনে নবজাতকের লাশটি দেখতে পেয়ে পথচারীরা পুলিশে খবর দেন। পরে লাশটি উদ্ধার করা হয়। কে বা কারা লাশটি ফেলে গেছে, তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত