শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৪ এএম
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে সৈকতের লাবণি পয়েন্টে শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করে বক্তব্য দেন তিনি।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে কক্সবাজার পাবলিক হলে আওয়ামী লীগের একটি সভায় হামলা করে বিএনপি। ওই সময় দরজা বন্ধ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের পেটানো হয়। মানুষ তা ভোলেনি। কিন্তু আওয়ামী লীগ সরকার
প্রতিহিংসার রাজনীতি করে না। তাই এই দেশে এখন শান্তির সুবাতাস বইছে। তবে এখন শেখ হাসিনার দূরদর্শিতায় কক্সবাজারসহ বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল।
উদ্বোধন শেষে প্রয়াত আওয়ামী লীগ নেতাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথির বক্তব্য দেয়ার কথা।
আরও পড়ুন: কক্সবাজারে আওয়ামী লীগের সম্মেলন শুরু
এ ছাড়া সম্মেলনে প্রধান বক্তা হিসেবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি, বিশেষ বক্তা হিসেবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী এমপি, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন উপস্থিত আছেন।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জাফর আলম, আশেক উল্লাহ রফিক, কানিজ ফাতেমা আহমেদ মোস্তাক ও সাবেক এমপি এথিন রাখাইনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত আছেন।
সম্মেলন সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক কাউন্সিলর এম এ মনজুর।
এদিকে প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশন কাউন্সিল কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সবার প্রশ্ন এখন কে হচ্ছে কক্সবাজার জেলা আওয়ামী লীগের নতুন কান্ডারি।
বাঁশখালী একজন দক্ষ ও সাহসী পুলিশ কর্মকর্তা পেয়েছে ওসি রবিউল হকের মাদকবিরোধী তৎপরতায় বৈলছড়িতে স্... বিস্তারিত
বাঁশখালী একজন দক্ষ ও সাহসী পুলিশ কর্মকর্তা পেয়েছে ওসি রবিউল হকের মাদকবিরোধী তৎপরতায় বৈলছড়িতে স্... বিস্তারিত
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত