বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৭ এএম
মোস্তাফিজুর রহমান মোংলা বাগেরহাট :
রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে পানামা পতাকাবাহী ‘এমভি এস পাইনেল’ জাহাজ। বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩৩ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে এসেছে জাহাজটি। বুধবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বন্দরের ফেয়ারওয়েতে জাহাজটি নোঙর করে। এমভি এস পাইনেল জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিংয়ের খুলনার ব্যবস্থাপক মো. রিয়াজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত ২৭ জানুয়ারি ইন্দোনেশিয়া থেকে ৩৩ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে রওনা হয়েছিল ওই বিদেশি জাহাজ। বুধবার সন্ধ্যায় মোংলা বন্দরের ফেয়ারওয়েতে নোঙর করেছে। রাত ১০টা থেকে জাহাজের কয়লা খালাস শুরু হবে। এরপর রামপাল বিদ্যুৎকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে এসব কয়লা। আগামী ১৬ ফেব্রুয়ারি ৫৫ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে আসবে আরেকটি বিদেশি জাহাজ। এই জাহাজের কয়লাও রামপাল বিদ্যুৎকেন্দ্রে যাবে।’ বাংলাদেশ-ইন্ডিয়া পাওয়ার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইদ একরাম উল্লাহ বলেন, ‘ইন্দোনেশিয়া থেকে কয়লা সরবরাহ বিঘ্নিত হওয়ায় হঠাৎ বন্ধ হয়ে যায় রামপালে বিদ্যুৎ উৎপাদন। ডলার রিলিজ করতে কিছুটা সময় লাগায় এ সমস্যার সৃষ্টি হয়। তবে সে সমস্যা কেটে গেছে। কয়লা নিয়ে বুধবার সন্ধ্যায় মোংলা বন্দরে পৌঁছেছে একটি জাহাজ।’
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত