বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৫ এএম
বিশেষ প্রতিনিধি বগুড়া,
মাত্র ৪০০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে নৃশংসভাবে কলেজ পড়ুয়া শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম রিয়াজ ওরফে আশিক হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে দেড় হাজারেও বেশি শিক্ষার্থীসহ শিক্ষক ও স্থানীয়রা। এ খুনের অভিযোগে জড়িতদের কারাগারে পাঠিয়েছেন শাজাহানপুর থানা পুলিশ। আশিক হত্যায় জড়িতদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে পৃথক দুটি মানববন্ধন করা হয়। দুপুর পৌনে ১টার দিকে ডেমাজানি কলেজ রোডে ও ২টার দিকে আড়িয়াবাজার বন্দরের মহাসড়কে মানববন্ধন করা হয়েছে। এর আগে, গত রোববার বিকেলে ওই উপজেলার আমরুল ইউনিয়নের রামপুরের জংলাপুকুরের একটি ভুট্টাক্ষেতে শাহরিয়ার ইসলাম রিয়াজ ওরফে আশিকের লাশ পাওয়া যায়। শনিবার দিবাগত রাতে গলা ও পায়ের রগ কেটে তাকে সেখানে হত্যা করা হয়। নিহত আশিক একই ইউনিয়নের পরাণবাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের বাবুলের ছেলে। বগুড়ার শেরপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন তিনি। হত্যাকাণ্ডের ঘটনায় রোববার দিবাগত রাতে নিহতের মা আরজি খাতুন বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা করেন। এই হত্যাকাণ্ডে মোট চারজন জড়িত রয়েছেন বলে জানায় পুলিশ। গত শনিবার সকালে বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বের হন আশিক। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। রোববার মেলে তার নিথর দেহ। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকায় অভিযুক্ত চারজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। উপজেলার ছাত্র-শিক্ষক সমাজ ও নিহতের পরিবারের সদস্যদের ব্যানারে এ আয়োজন করা হয়। এতে ডেমাজানী শ.ম.র উচ্চ বিদ্যালয়, আড়িয়া-রহিমাবাদ উচ্চ বিদ্যালয় ও সানবিমস শিক্ষা একাডেমির দেড় হাজারেও বেশি শিক্ষার্থী অংশ নেয়। তাদের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরাও উপস্থিত ছিলেন। আড়িয়া-রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আওরঙ্গজেব, সহকারী প্রধান শিক্ষক আব্দুল মোত্তালেব, সহকারী শিক্ষক মমতা রানী ভৌমিক, ডেমাজানী শ.ম.র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আহম্মদ আল মতি মামুন, সহকারী প্রধান শিক্ষক রেজাউল করিম, সিনিয়র শিক্ষক জহুরুল ইসলাম, নিহত আশিকের চাচা রিমন আহম্মদ, চাচি আফরিন জাহান, ছোট ভাই আরাফাত রহমান, স্থানীয় বাসিন্দা মমতাজুর রহমান, হারুন মিয়াসহ আরো অনেকে মানববন্ধনে অংশ নেন।
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত