সর্ববৃহৎ আশ্রয়শিবিরে বেলজিয়ামের রানি ম্যাথিল্ডে

sub-editor    ০৯:২০ পিএম, ২০২৩-০২-০৮    24

সর্ববৃহৎ আশ্রয়শিবিরে বেলজিয়ামের রানি ম্যাথিল্ডে

কক্সবাজার প্রতিনিধিঃ

রিকন বিশ্বের সর্ববৃহৎ কক্সবাজারের উখিয়ার আশ্রয়শিবির পরিদর্শন করেছেন জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার দূত ও বেলজিয়ামের রানি ম্যাথিল্ডে। মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) দিনব্যাপি ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি নির্যাতিত রোহিঙ্গাদের কথা শোনেন। এছাড়াও মেতে উঠেন রোহিঙ্গা শিশুদের সঙ্গে। আর ক্যাম্পে বেলজিয়ামের রানির সফর রোহিঙ্গাদের নিজে দেশে ফেরত পাঠাতে ভূমিকা রাখবে বলে মনে করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার সকালে কক্সবাজার পৌঁছান বেলজিয়ামের রানি ম্যাথিল্ডে মেরি ক্রিস্টিন জিলেইন। এরপর বেলা ১১টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৌছান তিনি। প্রথমে ৩ নম্বর ক্যাম্পে জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশন পরিচালিত শিশুদের একটি লার্নিং সেন্টারে যান রানি। এসময় শিশুদের পড়ালেখার পরিবেশ দেখেন ও তাদের কণ্ঠে বার্মিজ ভাষায় গান শোনেন। এরপর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র, রোহিঙ্গা ওমেন মার্কেট ও বেলজিয়ামের অর্থায়নে নির্মিত নার্সারী ও ইকো-শেড পরিদর্শন করেন এবং রোহিঙ্গা নারীদের সাথে কথা বলেন। পরে রাণী ক্যাম্পের বর্জ্য ব্যবস্থাপনাসহ নানা কার্যক্রম ঘুরে দেখেন ও বিভিন্ন প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন। ক্যাম্প পরিদর্শনকালে রানির সঙ্গী ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। ক্যাম্প পরিদর্শন শেষে রানি গণমাধ্যমে কোন কথা না বললেও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, বেলজিয়ামের রানির এ সফর রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠাতে ভূমিকা রাখবে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘বেলজিয়ামের রাণী মূলত জাতিসংঘের বিশেষ দূত হিসেবে এসেছেন। এসডিজি বিষয়ক বিশেষ দূত হিসেবে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। তার এই সফর বাংলাদেশ এবং বেলজিয়ামের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে যেমন ভূমিকা রাখবে তেমনি জাতিসংঘের তত্ত্বাবধানে রোহিঙ্গাদেরকে যে বাংলাদেশ সরকার দেখভাল করছে সে বিষয়ে আরো ভালোভাবে বিশ্ব সম্প্রদায়ের সাড়া পেতেও সহায়ক হবে বলে আমি মনে করি।’ ড. হাছান মাহমুদ বলেন, ‘রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান হচ্ছে স্ব-সম্মানে তাদের নিজ দেশে ফেরত নেওয়া। আমি মনে করি রাণীর এই সফর তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে।’ এদিকে ক্যাম্পের সাধারণ রোহিঙ্গারা বলছেন, কোন বিদেশি ক্যাম্পে এলে তারা নতুন করে স্বপ্ন দেখেন। স্বদেশে ফেরার আশা জেগে ওঠে। এসময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক রোহিঙ্গা বলেন,“বিদেশিরা এসে আমাদের দেখে যাচ্ছে। কিন্তু ক্যাম্পে আমাদের দেখে যাওয়ার চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, বিশেষ নিরাপত্তা বাহিনী দিয়ে দ্রুত নিজদেশ মিয়ানমার পাঠানোর ব্যবস্থা করা। তাহলেই রোহিঙ্গাদের আর পরদেশে আশ্রিত থাকতে হবে না।” আরেক রোহিঙ্গা বলেন, “আমরা দ্রুত নিজদেশ মিয়ানমারে ফিরে যেতে চাই। তাই বিশ^বাসী দ্রুত আমাদের দেশে ফিরে যাবার ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি।” এর আগে সকাল ১০ টায় বেলজিয়ামের রানি বিশেষ একটি ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছান। এরপর কক্সবাজার বিমান বন্দর থেকে সরাসরি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেন রানি।

রিটেলেড নিউজ

সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান

sub-editor

সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত

সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাসা ও দোয়া

সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত

শোক সংবাদ শোক সংবাদ,   ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

শোক সংবাদ শোক সংবাদ,  ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।  নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

sub-editor

নড়াইলে সাংবাদিক হেনস্থা  মো গোলাম কিবরিয়া  নড়াইল জেলা :  নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত

সর্বশেষ