শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৬ পিএম
মাদারীপুর জেলা প্রতিনিধিঃ মোঃ মাসুম
মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামের সাহেব আলী হত্যা মামলার আসামি আউয়াল মাতবরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত মধ্যরাতে ঘটনাটি ঘটেছে। নিহত আউয়াল মাদবর মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রাম এর কাশেম মাদবারের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামের কাশেম মাদবরের ছেলে আউয়াল গ্রামে ব্যবসা করত। শনিবার রাতে নিজ দোকানে ঘুমিয়ে ছিল। রাতে দুর্বৃত্তরা দোকান থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে। পরে তাঁর চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এদিকে নিহতের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় ও পুলিশ সূত্রে আরো জানা গেছে নিহত আউয়াল একটি হত্যা মামলার আসামি ছিলেন। কয়েক বছর আগে একই এলাকায় সাহেব আলী নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যা মামলার আসামি ছিলেন আউয়াল। নিহতের পরিবারের দাবি প্রতিপক্ষের লোকজন আউয়ালকে কুপিয়ে হত্যা করেছে। মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আউয়াল নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তদন্তপূর্বক বিস্তারিত জানা যাবে।
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত