শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৬ পিএম
বার্তা প্রেরক মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল ময়মনসিংহ
ময়মনসিংহে সদর উপজেলার রাঘবপুর (পূর্বপাড়া) গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে সাংবাদিকের বাড়ির রাস্তা বন্ধ করে সন্ত্রাসী কায়দায় জোরপূর্বক পুকুরের লক্ষাধিক টাকার মাছ উঠিয়ে নিয়েছে বলে স্থানীয় মৃত মফিজ উদ্দিনের ছেলে হাবিব উল্লাহ, আবু সাঈদ, ওয়াজেদ উল্লাহ, হাবিব উল্লাহ'র ছেলে জামিল, মৃত শহিদুল্লাহ'র ছেলে মিলন গংদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এব্যাপারে জরুরি ভিত্তিতে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ যোগাযোগ করে বিস্তারিত জানালে তিনি ঘটনার ভিডিও ফুটেজ হুযাটস এ্যাপের মাধ্যমে দিতে বলেন, ভিডিও ফুটেজ দেখে অভিযোগ দায়ের পরামর্শ দেন। অফিসার ইনচার্জ এর পরামর্শ অনুযায়ী ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল। লিখিত অভিযোগে জানা যায়, গত (২৮) অক্টোবর) বালু বিক্রির পাওনা টাকা চাইতে গেলে বিবাদীরা দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে সাংবাদিক ও তাঁর পরিবারের সদস্যদের খুন যখমের হুমকি সহ ঘরে অবরুদ্ধ করে রাখে। পরে কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনা স্থলে এসে অবরুদ্ধ পরিবারকে উদ্ধার করেন। পুলিশের উপস্থিতিতে ক্ষিপ্ত হয়ে (২৯ অক্টোবর) সকালে বিবাদীগন বাড়ি থেকে বাহির হওয়ার শত বছরের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেয় এবং বিবাদীগনের বাড়ির পাশে থাকা পুকুরে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেন এবং দিন দুপুরে প্রায় লক্ষাধিক টাকার মাছ উঠিয়ে পাশে থাকা বিবাদীগনের পুকুরে ছেড়ে দেয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। অভিযোগ দেওয়ার পর অদৃশ্য কারনে মামলা রেকর্ড না করে বার বার গ্রাম্য শালিশ দরবারে বসে সমাধানের পরামর্শ দেন। বাদী এলাকার বিচারক নামধারী মাতাব্বরদের উপর আস্থা না থাকায় থানায় বসে সমাধানের সম্মতি প্রকাশ করলে বিবাদীগনকে বার বার থানায় আসতে বললে কর্নপাত করেনি বিবাদীগন। এব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এএসআই মোজাম্মেল জানিয়েছেন, বিবাদীদের থানায় আসতে বলেছি তারা না আসলে পুলিশের কিছু করার নেই আপনি পারলে এলাকায় বসে বিষয়টি সমাধান করে নেন। এবিষয়ে বাদী মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল জানান, আমার বাড়িতে যাতায়াতের শত বছরের পুরাতন রাস্তা বন্ধ করে পুকুরের রাস্তা বন্ধ থাকা ও লক্ষাধিক টাকার মাছ উঠিয়ে নিলেও তিন মাসের অধিক সময় অতিবাহিত হলেও অদৃশ্য কারনে পুলিশ অভিযোগ আমনলে নেননি। অপরদিকে বাদীর উপর সন্ত্রাসীদের হুমকি অব্যাহত রয়েছে। থানায় মামলা রেকর্ড না করে গ্রাম্য শালিশ দরবারে বসে সমাধানের পরামর্শ দেওয়ায় জনমনে অসন্তোষ দেখা দিয়েছে। এব্যাপারে সুষ্ঠ তদন্ত করে অপরাধীদের বিচার দাবী করেছে ভুক্তভোগী পরিবার।
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত