শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৮ পিএম
বিশেষ প্রতিনিধি
সিলেট রাজধানীর বনানী থানার একটি মামলায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সরকারি এমসি একাডেমি স্কুল এন্ড কলেজের ইংরেজি শিক্ষক দেবব্রত চৌধুরীকে আটক করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তারা বুধবার (০১ ফেব্রুয়ারী) রাতে তাকে গ্রেপ্তার করে গোলাপগঞ্জ মডেল থানায় নিয়ে আসে। এ খবর শুনে কলেজের শিক্ষার্থীরা (বৃহস্পতিবার ) সকাল সাড়ে ১০টার দিকে গোলাপগঞ্জ মডেল থানার সামনে গিয়ে সিলেট- জকিগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। এক পর্যায়ে বিটিআরসির কর্মকর্তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দেবব্রত চৌধুরী নামের ওই শিক্ষককে ছেড়ে দিতে বাধ্য হয়। আটককৃত শিক্ষক দেবব্রত চৌধুরীর দাবি, এই মামলার বিষয়ে তিনি কিছু জানেন না। এই মামলায় তাকে ফাঁসানো হয়েছে বা এ ব্যাপারে কোন ভুল তথ্য দেওয়া হয়েছে। সঠিক তদন্ত করে সঠিক অপরাধীদের খুঁজে বের করার আহবান জানান তিনি। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম প্রতিবেদককে জানান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃপক্ষ শিক্ষক দেবব্রত চৌধুরীকে আটক করে থানায় নিয়ে এসেছিলেন বনানী থানার বিটিআরসির জালিয়াতির একটি মামলায়। পরবর্তীতে বিটিআরসির কর্মকর্তারা তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে ওই শিক্ষককে ছেড়ে দেন।
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত