শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৭ পিএম
শাইন উদ্দিন ক্রাইম রিপোর্টর বান্দরবান ঃ-
বান্দরবানের লামায় ডিএফও বেশে এক বন প্রহরীর( অবঃ) গাছ পাচার ও চাঁদাবাজিতে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। তাহার চাঁদাবাজি থেকে গাছ, বাঁশ, পাথর এমনকি স' মিল ব্যাবসায়ি রেহাই পাচ্ছেনা কেউ। জানা গেছে প্রায় ১০ বছর ধরে একটানা উক্ত অবসরে যাওয়া বনপ্রহরী কখনো ডিএফও কখনো রেঞ্জার বেশে সাধারণ গাছ ও বাঁশ ব্যাবসায়ি থেকে মোটা অংকের চাঁদা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গাছ ও বাঁশ ব্যাবসায়ি জানায় অবসরে যাওয়া এই বনপ্রহরীর চাহিদা মতো চাঁদা না দিলে সে রেঞ্জা কিংবা বিট অফিসার দিয়ে বন মামলায় জড়ানো হুমকি দেয়। এছাড়াও (অবঃ)প্রাপ্ত উক্ত বন প্রহরীর রয়েছে একাধিক গাছ মজুত রাখার কথিত ডিপো। এসব অবৈধ ডিপোতে সরকারি ও বেসরকারি বনাঞ্চলের গাছ রাতের অন্ধকারে কেটে এনে জমা করে পরে সুযোগ বুঝে ট্রাক যোগে ঢাকা - চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় পাচার করে আঙ্গুল ফুলে কলা বনে গেছে। এই অবসরে যাওয়া বনপ্রহরীর লামা পৌর সভা এলাকায় রয়েছে একাধিক গাছ পাচারকারী সিন্ডিকেট তাদের মাধ্যমে বেপরোয়া ভাবে গাছ পাচার অব্যাহত রেখেছে । এই ব্যাপারে বিভাগীয় বনকর্মকর্তা ও রেঞ্জ কর্মকর্তার নিকট জানতে চাইলে তারা সন্তোষ জনক কোন জবাব দেয় নাই। বিশেষ সুএে জানা যায় উক্ত অবসরে যাওয়া বনপ্রহরী বনবিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবৈধ বখরা আদায়ের ক্যাশিয়ার। সে সুবাদে সে চালিয়ে আসছে অবৈধ গাছের ব্যাবসা ও চাঁদাবাজি। এলাকা বাসী জানতে চায় অবসরে যাওয়া এই বনপ্রহরীর খুটি জোর কোথায়?
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত