শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৭ পিএম
মোহাম্মদ করিম বান্দরবান প্রতিনিধি ঃ-
বান্দরবানে সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে বিভিন্ন স্থানে গড়ে উঠেছে প্রায় শতাধিক অবৈধ করাতকল (‘স’ মিল)। পরিবেশ ও বন বিভাগের ছাড়পত্র এবং লাইসেন্স ছাড়াই যত্রতত্র অবৈধ ভাবে গড়ে উঠেছে এ সকল ‘স’ মিল। কতিপয় বন বিভাগের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের মাসিক ও সাপ্তাহিক মাসোয়ারা বা মোটা অংকের টাকার বিনিময়ে ম্যানেজ করে অবৈধভাবে যত্রতত্র গড়ে উঠেছে অবৈধ ‘স’ মিল। যার কারনে দীর্ঘদিন ধরে বন বিভাগ রহস্যজনক ভাবে ‘স’ মিল উচ্ছেদ অভিযানের পরিচালনা করছে না, আর এই সুযোগে উজার হচ্ছে সরকারি - বেসরকারি বনভুমি ও সরকারি রাস্তার গাছ। যার অধিকাংশই যাচ্ছে স্থানীয় ইটভাটাগুলোতে। যার কারনে হুমকির মুখে পড়েছে পরিবেশ, ঘটছে নানা দুর্ঘটনা। এছাড়া সরকার হারাচ্ছে বিপুল পরিমান রাজস্ব। জানা যায় ‘স’ মিল স্থাপন করার জন্য সরকারের লাইসেন্স প্রয়োজন হয়। বাংলাদেশ গেজেট ২৭ মে-২০১২ অনুযায়ী কোন ব্যাক্তির লাইসেন্স ব্যতিত কোন করাতকল স্থাপন ও পরিচালনা করতে পারবে না। সেই সাথে লাইসেন্স প্রাপ্ত ‘স’ মিল মালিকগণ রেজিষ্টারের মাধ্যমে সংরক্ষণ করবেন তার সকল কার্যক্রম। অথচ বান্দরবানে নেই এর কোন নিয়মনীতি সরেজমিন ঘুড়ে দেখা যায় এই জেলার জেলা সদর রুমা, রোয়াংছড়ি থাচি, লামা, আলীকদম নাই/ছড়ি, উপজেলা সমুহে গড়ে উঠেছে অবৈধ করাতকল। যার মধ্যে ১০/১২টির লাইসেন্স থাকলেও অন্য গুলো চলছে বন বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে। সেই সাথে রয়েছে ‘স’ মিল মালিকদের প্রভাব ও কর্তৃপক্ষের গাফলতি।
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত