শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৭ পিএম
মোঃ মুকুল হোসেন বিশেষ প্রতিনিধি
কুষ্টিয়া কুষ্টিয়ার কুমারখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওষুধ ব্যবসায়ী নিহত ও তার চাচা গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত হয়েছেন চর জগন্নাথপুর গ্রামের মৃত ভাদু বিশ্বাসের ছেলে আব্দুর রাজ্জাক (৪০)। এবং তার চাচা সাবেক ইউপি সদস্য জাবেদ আলী গুরুতর আহত হয়েছেন। এলাকাবাসী জানান, ওষুধ ব্যবসায়ী আব্দুর রাজ্জাক এর চাচা সাবেক ইউপি সদস্যর কাছে একই এলাকার হাসেন মুন্সির ছেলে জহুরুল মুন্সি বৃহস্পতিবার সকালে পাওনা সাতশত টাকা চাইলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এসময় জহুরুল সহ তার পরিবারের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে হামলা করলে রাজ্জাক ফালা বিদ্ধ হন এবং তার চাচা জাবেদ গুরুতর আহত হন। পরবর্তীতে তাদেরকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজ্জাককে মৃত ঘোষণা করেন। এবং জাবেদ আলীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। কুমারখালী থানার ওসি মো. মহসীন হোসাইন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজ্জাক নামের ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। ইতিমধ্যে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত