শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৪ পিএম
এম জালাল উদ্দীন।
সমসাময়ীক প্রেক্ষাপটে উঠতি বয়সের যুবকদের মধ্যে সড়কেগুলোতে জিকজ্যাক স্টাইলের বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে।সেইলক্ষে এব্যাপারে আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে এধরনের অপরাধ প্রবণতা রোধ আইনী ব্যবস্থার ও সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। তাহারই প্রতিফলন শরুপ অভিযানে নেমে পড়েন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। মোটরসাইকেল ব্যবহারে বৈধ কাগজপত্র ও সরকারি নিয়মনীতিতে আনতে পাইকগাছার পৌরসদরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন প্রশাসনের এ অফিসার। বুধবার সকালে উপজেলার সড়ক গুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মমতাজ বেগম। সড়কে জিকজ্যাক স্টাইলের বেপরোয়া গতিতে মটর গাড়ী চালানো, হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকার অপরাধে সোলাদানা ইউনিয়নের ছালুবুনিয়া গ্রামের হিরন্ময় ঢালীকে সড়ক পরিবহণ আইন ২০১৮ মোতাবেক ২০ হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতে এধরনের অপরাধ করবে না মর্মে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়। এসময়ে উপস্থিত ছিলেন, পেশকার মোঃ ইব্রাহীম হোসেন, আনসার জাহাঙ্গীর, সুচিন সহ সঙ্গীয় ফোর্স। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় এবং জিকজ্যাক স্টাইলের বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর অপরাধে জরিমানা ও মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। লাইসেন্সবিহীন মোটরসাইকেলে সড়কে বেপরোয়া হয়ে গেছে, তাই দুর্ঘটনা এড়াতে সড়ক আইন মেনে চলতে ও মোটরসাইকেল চলাচলে শৃঙ্খলায় ফিরিয়ে আনতে এ অভিযান চলমান থাকবে৷ পাশাপাশি তিনি এব্যাপারে সকলকে সরকারি আইন অনুসরণ করার প্রতিও উদ্বুদ্ধ করেন।
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত