শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫১ এএম
রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় চলচ্চিত্রটির প্রদর্শনীতে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক ও প্রবাসী বাংলাদেশিরা।
চলচ্চিত্রটি প্রদর্শনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতির পিতার সংগ্রামী জীবন, তার ত্যাগ, দেশের প্রতি ভালোবাসার কথা উপস্থিত দর্শকদের হৃদয় নাড়িয়ে দেয়। বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার কাছে তার অভিজ্ঞতার কথা, জাতির পিতার কথা শুনতে পেরে দর্শক অভিভূত হয়ে পড়ে। চলচ্চিত্রটিতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা ও পরিবারের অধিকাংশ সদস্যদের নিহত হওয়ার সময়ের
বর্ণনা শুনে অনেকের চোখ ভিজে ওঠে।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ‘হাসিনা: এ ডটার’স টেল’ চলচ্চিত্রে বাংলাদেশের জন্ম, ইতিহাস, দেশের প্রতি জাতির পিতার অসামান্য অবদান, তার ত্যাগ, ভালোবাসা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবন, মুক্তিযুদ্ধ ও দেশের নানান গুরুত্বপূর্ণ সময়ের বিবরণ উঠে এসেছে।
আরও পড়ুন: বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতার স্বর্ণ জয়
তিনি বলেন, এ চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের প্রতি অবদান, জাতির পিতার কন্যা হিসেবে তার স্বপ্নপূরণের প্রচেষ্টা, ১৯৭৫ সালের কালরাতের খুনিদের বিচারের সম্মুখীন করার যে দৃঢ় প্রতিজ্ঞা সব কিছুই দেখতে পেয়েছি। বিদেশিদের কাছে ও প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের কাছে এ চলচ্চিত্রটির প্রদর্শন অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে তিনি জানান।
প্রদর্শনীর শুরুতে স্বাগত বক্তব্য দেন দূতাবাসের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ ফখরুল ইসলাম। তিনি এ সময় চলচ্চিত্র উৎসবের আয়োজক ভারতীয় দূতাবাসকে আন্তরিক ধন্যবাদ জানান ও ‘হাসিনা: এ ডটার’স টেল’ সম্পর্কে ভূমিকা দেন। গত ২৪ নভেম্বর শুরু হওয়া এ উৎসবে বিভিন্ন দেশের ১৫টি চলচ্চিত্র অংশ নেয়।
প্রদর্শনীতে যোগ দেয়া বিভিন্ন দেশের কূটনীতিকরা চলচ্চিত্রটি সম্পর্কে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা বাংলাদেশের ইতিহাস, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন সম্পর্কে আরও জানার আগ্রহ প্রকাশ করেন। তারা বলেন, বাংলাদেশের কিছু ইতিহাস সম্পর্কে আমাদের ধারণা ছিল কিন্তু এ চলচ্চিত্রটি দেখার পর অনেক কিছু বিস্তারিত জানতে পেরেছি। বিদেশিরা অনেকেই বাংলাদেশ দূতাবাসে এসে পরবর্তীতে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে আরও জানার আগ্রহ প্রকাশ করেন।
আরও পড়ুন: বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতার স্বর্ণ জয়
চলচ্চিত্র প্রদর্শনীতে রিয়াদের বিভিন্ন সংগঠনের নেতা, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, স্কুলশিক্ষক, সাহিত্যিক, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরাও এতে যোগ দেন। উপস্থিত দর্শকরা এ চলচ্চিত্রটি দেখার সুযোগ পেয়ে দূতাবাসকে আন্তরিক ধন্যবাদ জানান।
তারা বলেন, এ চলচ্চিত্রটির মাধ্যমে আমরা জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার কাছ থেকে জাতির পিতা সম্পর্কে যে বর্ণনা শুনতে পেয়েছি, যে অভিজ্ঞতা জানতে পেরেছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলচ্চিত্রের ধারাবাহিক কাহিনী, আবহ সঙ্গীত ও চিত্রায়ণ দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে বলে প্রবাসীরা জানান। এ চলচ্চিত্রটি বাংলাদেশের ইতিহাসের এক অসামান্য দলিল হিসেবে স্থান পেয়েছে বলেও তাঁরা মন্তব্য করেন।
বাঁশখালী একজন দক্ষ ও সাহসী পুলিশ কর্মকর্তা পেয়েছে ওসি রবিউল হকের মাদকবিরোধী তৎপরতায় বৈলছড়িতে স্... বিস্তারিত
বাঁশখালী একজন দক্ষ ও সাহসী পুলিশ কর্মকর্তা পেয়েছে ওসি রবিউল হকের মাদকবিরোধী তৎপরতায় বৈলছড়িতে স্... বিস্তারিত
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত