শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০১:৩৬ এএম
মোঃ ফাহিম হোসাইন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল লতিফ লিটুর উপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা অভিযোগ ছড়ানো সহ এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন জেলার সাংবাদিকরা। সোমবার দুপুর ১২টায় রিপোর্টার্স ইউনিটি ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের যৌথ আয়োজনে শহরের চৌড়াস্তা মোড়ে এই মানববন্ধন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন ঠাকুরগাঁও প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, ঠাকুরগাঁও টেলিভিশন র্জানালিষ্ট এ্যাসোসিয়েশন, অনলাইন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন, ভূল্লী প্রেস ক্লাব সহ জেলা ও উপজেলার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তব্য দেন,ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল লতিফ লিটু, সাধারণ সম্পাদক আসাদ্দুজামান আসাদ, সিনিয়র সাংবাদিক ফজলে এমাম বুলবুল, ভূল্লী প্রেসক্লাবে সহ-সভাপতি মামুনর রশিদ, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আউয়াল, এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি তানভির হাসান তানু, বাংলার আলো পত্রিকার সম্পাদক প্রশান্ত কুমার দাশ। সাংবাদিকের উপর হামলাকারী সকলকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা সহ কঠোর শাস্তির দাবি করেন বক্তরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের হাতে একটি স্বারকলিপি প্রদান করেন সাংবাদিকরা।
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত