শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৪ এএম
কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের পেকুয়ায় মুঠোফোনে ডেকে নিয়ে গিয়ে মামুনুর রশিদ নুরী (৩৭) কে হত্যা চেষ্টা চালিয়েছে দুবৃর্ত্তরা। শনিবার (২৮ জানুয়ারি) বেলা ১২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হরিণাফাড়ি কবরস্থান সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। আহতরা হলেন হরিণাফাড়ি গ্রামের আবদুল খালেকের ছেলে ও পেকুয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশিদ নুরী এবং একই এলাকার মৃত বজল আহমদের পুত্র জামাল হোসেন (৪৮)। আহতরা পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা জানান, মামুনুর রশিদ নুরী কলেজ গেইট চৌমুহনীতে নিজ ব্যবসায়িক প্রতিষ্টান নুরী এন্টারপ্রাইজ নামক কম্পিউটারের দোকানে বসছিলেন। তারেকের ফোন পেয়ে মামুনুর রশিদ চৌমুহনী থেকে হরিণাফাড়িতে পৌছেন। এ সময় অতর্কিত তার উপর হামলাসহ প্রাণনাশ চেষ্টা চালানো হয়। তার আর্তচিৎকারে হরিণাফাড়ির বজল আহমদের পুত্র জামাল হোসেন উদ্ধার করতে যান। এসময় ১৫/২০ জনের দুবৃর্ত্তরা তাকেও পিটিয়ে আহত করে। আহত মামুনুর রশিদ নুরী জানান, ত্রিপল নাইনে ফোন করে পুলিশ এসে আমাকে প্রাণে রক্ষাসহ উদ্ধার করে। তারেকের নেতৃত্বে এ হামলা হয়েছে। কিশোর গ্যাং নিয়ে তারেক দীর্ঘদিন ধরে এখানে চাঁদা আদায় ও দখল বেদখলে লিপ্ত রয়েছে। জমিদার বাড়ীর রিদুয়ানুল হক তারেকের বিরুদ্ধে দুটি চাঁদাবাজি মামলা রুজু করে। একটি তদন্ত করছে পিবিআই। আমি এ একটি মামলার স্বাক্ষী। স্বাক্ষীকে খুনের মিশনে নেমেছে তারেক। হাতে কাটা বন্দুক নিয়ে আমার উপর হামলা চালায়। ২ রাউন্ড ফাঁকা গুলিও বর্ষণ করে। পেকুয়া থানার ওসি ওমর হায়দার জানান, বিষয়টি জেনে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত