বান্দরবানের লামা পৌর সভা পর্যটনে রূপান্তরের সম্ভাবনা।

sub-editor    ১২:০৮ পিএম, ২০২৩-০১-২৯    71

বান্দরবানের লামা পৌর সভা পর্যটনে রূপান্তরের সম্ভাবনা।

মোহাম্মদ করিম বান্দরবান প্রতিনিধিঃ-

বান্দরবানের লামা পৌর শহরের পূর্ব-দক্ষিনের পাহাড় চুড়া দিয়ে একটি সড়ক হতে পারে বিকল্প যাতায়তের পথ। এঁকেবেঁকে প্রায় চার কিঃ মিঃ পাহাড় চূড়া দিয়ে এই সড়কটি নির্মিত হলে পর্যটনের দ্বার উম্মোচিত হবে লামায়। লামা শহরে প্রবেশের বিকল্প সড়ক না থাকায়, প্রায় সময় যানজট লেগেই থাকে। জনসংখ্যার ক্রমবৃদ্ধি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র প্রসারের ফলে দিন দিন শহরে যানবাহনের সংখ্যা বাড়ছে। যে হারে জনবসতি গড়ে উঠছে; বিলম্বে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নাও হতে পারে। শহর অভ্যন্তরে বাণিজ্যিক ও আবাসিক এলাকা; দু’টো জগাখিচুড়ি অবস্থা হওয়ায় পরিবেশগত সমস্যা বিরাজ করছে। বাজার ফান্ড প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ যৌথ পরিকল্পনার মাধ্যমে এসব সমস্যা নিরসন করা প্রয়োজন। দু:খিয়া-সুখিয়া পাহাড় পাদ দেশে মাতামুহুরী নদীর কোলঘেঁষে উনবিংশ শতাব্দির শুরুতে এই ছোট্ট লামা শহরটি প্রতিষ্ঠা লাভ করে। ১৯৬০ সাল থেকে এখানে জন সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। ৭০’র দশক থেকে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে ৯০ দশক থেকে কয়েক গুন বেড়ে যায়। এর ফলে বাজার সম্প্রসারণ হয়ে যত্রতত্র আবাসিক এলাকা গড়ে উঠে। ২০০১ সালে ঘোষিত হয় পৌরসভা। এর ফলে হঠাৎ করে আবাসিক ও বানিজ্যিক স্থাপনা বাড়তে থাকে। একই সাথে শহরের পরিধি বাড়তে থাকে ও ভূমির মূল্যও বৃদ্ধি পায় কয়েকগুণ। ৮০’র দশকে এই শহরটি সড়ক যোগাযোগের আওতায় আসে। এর আগে মাতামুহুরী নদীই ছিল একমাত্র যোগাযোগ মাধ্যম। ২০০০ সাল থেকে লামা সোয়ালক সড়ক নির্মাণ হয়ে, বান্দরবান জেলা সদর ও চট্টগ্রামের লোহাগাড়ার সাথে সংযোগ স্থাপন হয়। মূল সড়কটি শহরের মধ্যেদিয়ে সোয়ালক সড়কের সাথে সংযোজিত হয়। এর ফলে পুরাতন চিন্তাধারায় গড়ে উঠা শহরে বড় একটি বাস-ট্রাক প্রবেশ করলে বিশেষ করে (টার্নিং) মোড়ে গা-সারানোর উপায় থাকেনা। বর্তমানে পৌর শহরের সৌন্দর্য্য বৃদ্ধি ও শহরকে পরিবেশ সম্মত আধুনিকায়ন করতে বান্দরবানের সাংসদ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং নানানভাবে সহায়তা দিচ্ছেন। ইতিমধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ৯ কোটি টাকা ব্যয়ে শহরে মাস্টার ড্রেইন নির্মাণ করেছে। এলজিইডিসহ বিভিন্ন ডিপার্টমেন্ট শহরের প্রধান সড়কগুলো প্রশস্ত করেছে। বাজার গলিগুলোর উন্নয়ন প্রশস্তকরণও প্রায়ই পৌরসভা করে যাচ্ছে। কিন্তু বিকল্প সড়ক না থাকায় যানঝট লেগে থাকে শহরে। এ অবস্থা থেকে উত্তোরণের পথ হিসেবে একটি বিকল্প সড়কের দাবী উঠেছে। স্থানীয়রা জানান, বর্তমান কেন্দ্রীয় পৌর বাসটার্মিনাল থেকে পূর্ব দিকে টি এন্ড টি পাহাড়ের উপর দিয়ে উপজেলা কমপ্লেক্সের পেছন হয়ে পোষ্ট অফিস সড়কের সাথে একটি সংযোগ সড়ক নির্মাণ করা হলে; শহরে একটি বিকল্প প্রবেশদ্বার হয়ে, যানযটমুক্ত হবে। একই পাহাড় চুড়া দিয়ে পৌর ভবনের পূর্বদিকে একটি সংযোগ সড়ক করা যেতে। এটা করা হলে যোগাযোগ, একই সাথে একটি নান্দনিক পর্যটন স্পট হবে এটি।লামা উপজেলা পরিষদ ভবন, চেয়ারম্যান ও নির্বাহী অফিসারের বাসভবন, লামা থানা ভবন, বাসটার্মিনাল, নির্মানাধীন মডেল মসজিদসহ শহরে নিত্যনতুন সৌরম্য বহুতল অবকাঠামো লামা জীর্ণতা কেটে আধুনিক রুপ লাভ করেছে। এখন প্রয়োজন লামা শহরে প্রবেশের বিকল্প রাস্তা তৈরি করে পর্যটকদের দৃষ্টি নন্দন করে তোলা। সুতরাং লামা শহরের পূর্বদিকের পাহাড় চুড়া দিয়ে একটি সড়ক নির্মাণ। এ ব্যপারে সংশ্লিষ্ট সকল মহলকে এগিয়ে আসবেন, এমনটা প্রত্যাশা করেন লামাবাসী।

রিটেলেড নিউজ

সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান

sub-editor

সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত

সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাসা ও দোয়া

সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত

শোক সংবাদ শোক সংবাদ,   ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

শোক সংবাদ শোক সংবাদ,  ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।  নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

sub-editor

নড়াইলে সাংবাদিক হেনস্থা  মো গোলাম কিবরিয়া  নড়াইল জেলা :  নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত

সর্বশেষ