শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫১ এএম
বিশ্বকাপের মঞ্চ থেকে অশ্রুশিক্ত বিদায় নিয়েছেন ফুটবলের দুই মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমার। কোয়ার্টার ফাইনালেই থেমে গেল এই দুই তারকার বিশ্বকাপ স্বপ্ন। নকআউট পর্বে ইউরোপের কোনো দেশের সঙ্গেই শেষ ৫টি বিশ্বকাপে জিততে পারেনি ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার সঙ্গে ১-০ গোলে এগিয়ে থেকেও সেমিতে পা রাখতে পারল না সেলসাওরা। ট্রাইবেকারে ক্রোয়াটদের কাছে ৪-২ গলে হেরে নেইমারদের হেক্সা মিশনের সমাপ্তি ঘটে।
কোয়ার্টার ফাইনালে বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যায় ফুটবল বিশ্বের অন্যতম মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। তাকে কাঁদিয়ে ইতিহাস সৃষ্টি করে মরক্কো। পর্তুগালকে ১-০ গোলে হারিয়েছে আটলাস লায়নরা। এর ফলে প্রথমবারের মতো কোনো আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখল তারা। এর আগে ক্যামেরুন, সেনেগাল, ঘানা কোয়ার্টার ফাইনালে উঠলেও সেমিতে যেতে পারেনি কেউই।
আরও পড়ুন: আরও দুই বছর ফ্রান্সের দায়িত্বে দিদিয়ের দেশম
ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে উঠলেন লিওনেল মেসি। ইতিহাস পুনরাবৃত্তি ঘটিয়ে ডাচদের হতাশায় ডুবিয়েছে আলবিসেলেস্তারা। টাইব্রেকারে অরেঞ্জ আর্মিদের ৪-৩ গোলে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল মেসি বাহিনী। দুই বিশ্বকাপে কোনো ম্যাচ না হেরেও বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখা হলো না ডাচ কোচ লুই ভ্যান হ্যালের।
আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে ভারতের টেস্ট স্কোয়াডে ৪ পরিবর্তন
২৪ বছর পর কোনো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিলো ফ্রান্স। এর আগে ১৯৯৪ বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ১৯৯৮ বিশ্বকাপের ফাইনালে খেলেছে। এবার কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে লেস ব্লুস। পেনাল্টি মিস করে সমর্থকদের নিরাশ করেছেন ইংল্যান্ড ক্যাপ্টেন হ্যারি কেইন।
২০২২ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল পর্বের ৪ ম্যাচে হয়েছে ১০টি গোল। ২টি ম্যাচের ফলাফল নির্ধারিত হয়েছে শুটআউটে । টাইব্রেকারে ২টি করে শট ঠেকিয়েছেন আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ ও ডমিনিক লিভাকোভিচ। আর্জেন্টিনা ও নেদারল্যান্ডের ম্যাচটিতে এই বিশ্বকাপের সর্বোচ্চ ১৯টি হলুদ কার্ড দেখান রেফারি।
বাঁশখালী একজন দক্ষ ও সাহসী পুলিশ কর্মকর্তা পেয়েছে ওসি রবিউল হকের মাদকবিরোধী তৎপরতায় বৈলছড়িতে স্... বিস্তারিত
বাঁশখালী একজন দক্ষ ও সাহসী পুলিশ কর্মকর্তা পেয়েছে ওসি রবিউল হকের মাদকবিরোধী তৎপরতায় বৈলছড়িতে স্... বিস্তারিত
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত