শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০২:২২ এএম
""'''""'''''"'""""''""""""'""'"""""'""""''"""''''''"""""""" বান্দরবান - মায়ানমার অরক্ষিত সিমান্ত দিয়ে অবাধে রাজস্ব ফাঁকি দিয়ে লামা- আলীকদমে আসছে শত শত কোটি টাকার বিদেশি গরু । আর এসব অবৈধ বিদেশী গরু ঢাকা - চটগ্রাম সহ দেশের বিভিন্ন পয়েন্ট পাচার হচ্ছে। খোজ নিয়ে জানা গেছে আলীকদমের ইউনুস লামার রিকশা বাদশা এ আকাম করে জিরু থেকে হিরু হয়েছে। সুএ জানিয়েছেন খোদ এই পাচার কাজে জড়িত স্হানীয় চেয়ারম্যান, মেম্বার, সরকার দলীয় রাজনৈতিক রাঘববোয়াল নেতা কর্মী ছুনুপটিরাও। সুএ জানান খোদ স্হানীয় প্রশাসনের সহযোগিতা রয়েছে ওরা নগদ নারায়নের বিনিময়ে পাচার রোধ না করে চোখ খোলা রেখে ঘুমাচ্ছে। যার ফলে সরকার হারাচ্ছে প্রতিদিন কোটি কোটি টাকার রাজস্ব । বিগত এক বছরে বিদেশি গরু পাচারকারি ও এ কাজ জড়িত দালালরা ভিক্ষুক থেকে কয়েক শ কোটি কালো টাকার মালিক হয়েছে। এ নিয়ে দালল ও প্রতিবাদকারিদের মাঝে একাধিক সংঘর্ষ হয়েছে। অনেক জনপ্রতিনিধির এসব প্রতিবাদকারিদের ডেকে নিয়ে এসে মারধর করে চাঁদাবাজির মামলায় ঢুকিয়ে দেওয়া হুমকি দিয়ে নিজের আখের গোচ্ছাচে। এলাকার সচেতন নাগরিক ও প্রতিবাদকরিরা বিদেশী গরু পাচারকারি ও একাজে জড়িত দালালদের মুখোশ উম্মোচন করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়ে প্রশাসন চোখ খোলা রেখে না ঘুমানোর জন্য জোর দাবি জানিয়ে আইনের জরুরি আশু হস্তক্ষেপ কামনা করছে।বিদেশী গরু - মহিষ অবৈধ ভাবে পাচার করে লামা - আলীকদমে গত এক বছরে কয়েক কোটি টাকার মালিক হয়েছে একাধিক চোরা কারবারি চক্র । বান্দরবান সীমান্ত এলাকা অরক্ষিত থাকায় মিয়ানমার থেকে জেলার আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলা দিয়ে প্রতিদিন প্রবেশ করছে শত শত গরু-মহিষ। দুই উপজেলায় এই পাচার চক্র গড়ে গত এক বছরে অঢেল টাকার মালিক হয়েছেন অনেকে। এই চক্র এতটাই শক্তিশালী যে, তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরও হামলা চালাতে পিছপা হয় না। এমনই এক ঘটনায় গত শুক্রবার ৪৫ জনের বিরুদ্ধে মামলা করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশীয় খামারের গরু দাবি করে মিয়ানমার থেকে আনা অবৈধ গরুর জাল সনদ তৈরি করে বৈধ দেখিয়ে গরু পাচার করা হচ্ছে। প্রতিটি গরু ও মহিষ মিয়ানমার থেকে ৬০ হাজার থেকে ৭৫ হাজার টাকায় কিনে তা বিক্রি করা হয় ১ লাখ থেকে ১ লাখ ৩০ হাজার টাকায়। আসছে শতকোটি টাকার গরু-মহিষ বিজিবি ৩ জানুয়ারি জানায়, আলীকদমে যৌথ অভিযানে বিগত ৬ মাসে ৮ কোটি ৬৩ লাখ টাকার ৮০৭টি গরু ও মহিষ আটক করে আলীকদম ৫৭ বিজিবি। অবৈধ গরু আটকের বিষয়ে এ পর্যন্ত ২৬টি মামলা করা হয়েছে। দুই আসামিকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করা হয়েছে। এরপর আলীকদমের দুর্গম নয়াপাড়া ইউনিয়নের শিরঝিরি এলাকায় ৫ জানুয়ারি অভিযান চালিয়ে মিয়ানমার থেকে আনা ১৬০টি গরু আটক করে বিজিবি। এর আগে গত ২৪ ও ২৫ অক্টোবর বান্দরবানের আলীকদম ও নাইক্ষ্যংছড়ির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৩টি গরু-মহিষ আটক করে পুলিশ। ২৬ অক্টোবর লামার মাতামুহুরী নদীর শীলেরতুয়া ও রাজবাড়ী এলাকা থেকে ১২টি গরু-মহিষ আটক করা হয়। এরপর গত ৩ ডিসেম্বর আলীকদমের কুরুকপাতার আওয়াইপাড়া থেকে আটক করা হয় ৩০টি গরু। ২২ ডিসেম্বর লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিরিঞ্জা থেকে ৯টি গরু আটক করে পুলিশ। একই ইউনিয়নের ইয়াংছা শামুক ছড়ায় ৩১টি গরু-মহিষ আটক করা হয়। বর্ডার গার্ড ব্যাটালিয়ন গত ২৯ ডিসেম্বর নাইক্ষ্যংছড়িতে ফের ৩০টি গরুসহ পাঁচ চোরাকারবারিকে আটক এবং পাঁচটি ডাম্পার গাড়ি জব্দ করে। পরদিনই আলীকদমের চৈক্ষ্যং ইউনিয়ন থেকে পুলিশ ৪৪টি গরু ও তিনটি ট্রাক জব্দ করে এবং তিনজনকে গ্রেপ্তার করে। এদিকে নাইক্ষ্যংছড়িতে কয়েক দিন আগে পুলিশের ওপর গরু পাচারকারীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনায় ২-৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় গত শুক্রবার ৪৫ জনের বিরুদ্ধে মামলা করেছে থানা পুলিশ। স্থানীয়দের ধারণা, আটকের তুলনায় অন্তত ১০ গুণ বেশি গরু-মহিষ পাচার হচ্ছে বান্দরবানে। মিয়ানমারের সঙ্গে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবির ব্যাটালিয়ন সীমান্ত ৭১ কিলোমিটার ও জোনের অধীনে ৯৪ কিলোমিটার সীমান্ত রয়েছে। এই জোনের অধীনে নিকুছড়ি থেকে তীরেরডিব্বা পর্যন্ত বর্ডার অবজারবেশন পোস্ট (বিওপি) রয়েছে ১৪টি। আর কক্সবাজারের ঘুমধুম থেকে মনজয়পাড়া পর্যন্ত বিওপি রয়েছে আটটি। এরপর সীমান্ত পিলার ৫৫ থেকে আলীকদম ৬৮ নম্বর পোয়ামুহুরী পর্যন্ত এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন (অরক্ষিত) রয়েছে। ফলে নাইক্ষ্যংছড়ির আশারতলী, ফুলতলী, লেমুছড়ি, চাকঢালা, ঘুমধুম সীমান্ত; অন্যদিকে আলীকদমের করুক পাতা ও পোয়ামুহুরির বিভিন্ন ঝিরি দিয়ে অবাধে মিয়ানমার থেকে আসছে গরু-মহিষ, যা জেলার লামার ইয়াংছা শামুক ছড়া, ফাঁসিয়াখালী ইউনিয়নের মিরিঞ্জা ও কক্সবাজারের রামু, চকরিয়া দিয়ে পাচার করা হয়। অন্যদিকে নাইক্ষ্যংছড়ির বাইশারী সদর থেকে ৩২ কিলোমিটার উত্তরে পাহাড় দিয়ে কক্সবাজারের ঈদগড়-ডুলাহাজারা হয়ে প্রতিদিন গড়ে ৬০ থেকে ৭০টি ট্রাকে করে কক্সবাজারের চকরিয়ায় গরু পাচার হয়। অল্প টাকার বিনিময়ে পাচারকারীরা এসব কাজে ব্যবহার করেছে ম্রো তরুণ-তরুণী ও রোহিঙ্গাদের। আলীকদমের কুরুকপাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় দুর্গম সীমান্ত বড় আঘলা থেকে গত সোমবার সন্ধ্যায় আতিকুর রহমান (৩৫) ও জসিম উদ্দিন (৫৫) নামের দুই ব্যক্তিকে অপহরণ করা হয়। সংশ্লিষ্ট সূত্র বলেছে, এই দুই ব্যক্তি গরু পাচার চক্রের সঙ্গে জড়িত। তারা সম্পর্কে শালা-দুলাভাই। কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো বলেন, মিয়ানমারের গরু চোরাকারবারিরা ওই দুজনের কাছে এক কোটি টাকা পাওনা থাকায় তাদের ধরে নিয়ে গেছে বলে জেনেছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা গেছে ।
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত