শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০৩:০৮ এএম
এম জালাল উদ্দীন।
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি পেতে পারে না" আপনার আমার সহোযোগীতায় সুস্থ ভাবে ফিরে পাবে পিতা মাতা তাঁর সন্তানকে অন্যদিকে শিশু মরিয়াম ফিরে পাবে স্বাভাবিক জীবন ৷ মরিয়ামকে স্বাভাবিকসুস্থ ভাবে ফিরে পাওয়ার জন্য হতদরিদ্র মাতা মমতাজ বেগম স্থানীয় মাননীয় সংসদ সদস্য ,উপজেলা নির্বাহী অফিসার সহ সমাজের বিত্তবান ও সকল শ্রেণী পেশার মানুষের কাছে আর্থিক সহায়তার আকুল আবেদন জানিয়েছেন। বর্তমানে টাকার অভাবে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু মরিয়াম ৷ জানা যায়, খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের দরগামহল গ্রামের লিটন গাজী ও মাতা মমতাজ বেগমের ১ম কন্যা মরিয়াম ৷দুই ভাইাবোনের মধ্য বড় মরিয়াম ৷অন্য শিশুদের মত হাসি খুশি আনন্দে উৎফুল ছিলো কিন্তু কে জানতো যে আগুন তার জীবনে কাল হয়ে দাড়াবে ৷ছোটবেলা থেকে মরিয়ামের স্বপ্ন কুরআনের হাফেজা হবে অন্যদিকে হতদরিদ্র পিতা মাতারি স্বপ্ন মরিয়ামকে কুরআনের হাফেজা বানানোর। মেয়েকে কুরআনের হাফেজা হিসাবে গড়ে তোলার জন্য প্রায় ৬ মাস পূর্বে তালা উপজেলা জেঠুয়ায় একটি হাফেজিয়া মহিলা মাদ্রাসায় ভর্তি করে দেয় মরিয়মকে ৷সেখানে ভালোভাবে কুরআন শিক্ষা গ্রহণ করছিলো মরিয়াম কিন্তু প্রায় ২১ দিন পূর্বে মাদ্রাসায় সকাল বেলায় সহপাঠীদের সাথে রান্না করার সময় চুলার পাশে বসে আগুন পোহানোর সময় জলন্ত আগুনের অগ্নিশীখা হঠাৎ করে তার গাঁয়ে থাকা চাদরে লেগে সেই আগুন মুহুর্তের মধ্য ছড়িয়ে পরে পরিধানের বস্ত্রে। যার ফলে তার মাথার চুল'সহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায় ৷তাৎক্ষনিক'ভাবে মাদ্রাসার শিক্ষক সহপাঠী ও স্থানীয়দের সহায়তায় চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হসপিটলের বার্ণ ইউনিটে ভর্তি করে ৷ সেখানে পিতা মাতা আত্মীয় স্বজন ও এলাকাবাসীর আর্থিক সহায়তায় চলতে থাকে তার চিকিৎসা ৷কিন্তু তার শারীরিক অবস্থার কোন উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে সে ঢাকা মেডিকেল হসপিটলে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে প্রতিটি প্রহর গুনছে ৷এদিকে ডাক্তার বলেছে যদি মরিয়ামের অপারেশন ও সার্জারি করা যায় তবে সে স্বাভাবিক হয়ে উঠতে পারে ৷অপারেশন,সার্জারি, ও ঔষধপত্র'সহ খরচের পরিমান জানতে চাইলে কর্তব্যরত চিকিৎসক জানান প্রায় ৩থেকে ৪ লাখ টাকার মত খরচ হবে ৷ খরচের কথা শুনেই হতদরিদ্র পিতা মাতা হতাশাগ্রস্ত হয়ে পড়ে- কেমন যেনো বিনামেঘে বজ্রপাত, যেখানে নূন আনতে পান্তা ফুরায় সেখানে এত টাকা পাবে কোথায় অসহায় পিতা মাতা ? যেখানে পিতা মাতা দুজনেই পরের বাড়িতে কামলা খেটে, খেয়ে না খেয়ে কোনভাবেই চলে যাদের দিন তাদের কাছে এতোগুলো টাকা জোগাড় করাতো দুঃসাধ্যর ব্যাপার ৷ মা পরের বাড়িতে কাজ করে আর পিতা জীবীকার টানে ঢাকায় গিয়ে শ্রমিকের কাজ করে ৷ মরিয়ামের দাদার রেখে যাওয়া মাথা গোজার ঠাঁই ভাঙ্গা চোরা বাড়িই যেখানে মরিয়ামের পিতার সম্বল ৷মরিয়ামের মা মমতাজ বেগম বলেন ,আমার সন্তান মানেই আপনাদের সন্তান তাই আপনাদের সন্তান ভেবেই আর্থিক ভাবে সহোযোগীতা করে মেয়েটাকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপন করার জন্য আকুল আকুতি এই মায়ের ৷ এজন্য সমাজের বিত্তশালীদের কাছে সাহায্যের আবেদন সহায় সম্বলহীন মরিয়ামের পিতা মাতার৷ প্রয়োজনে : হাফেজ মাওলানা মোঃ শফিকুল ইসলাম (মামা) বিকাশ, নগত ,রকেট ০১৯১৬-৪২০২২৩।
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত