শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০৩:০৮ এএম
থানচি (বান্দরবান) প্রতিনিধি।
২৪ জানুয়ারি"২০২৩ খ্রিঃ। বান্দরবান পার্বত্য জেলা থানচিতে বিজিবি কর্তৃক অনুমানিক ৫ একর জমিতে পপি ক্ষেত ধ্বংস করা খবর পাওয়া গেছে। জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে ৩৮, বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ টেন্ডুমুখ বিজিবি ক্যাম্প হতে আনুমানিক ৩.৫ কিঃ মিঃ পশ্চিম-দক্ষিণ দিকে কাইকাপাড়া (বর্গ-৫৩০৪ এমএস ৮৪সি/৬) এলাকায় পপি চাষ করা হয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ২৩ জানুয়ারি বিএ-৬১৬০ লেঃ কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম, পিএসসি, অধিনায়ক, বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর হতে ১x বি টাইপ বিশেষ টহল দল টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পে গমন করেন। মঙ্গলবার ২৪ জানুয়ারি দুপুরে অধিনায়ক, বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর নেতৃত্বে ১x বি টাইপ টহল দল টেন্ডুমুখ বিজিবি ক্যাম্প হতে ঘটনাস্থলে গমন করতঃ টহল পরিচালনা করে আনুমানিক ০৫ একর জমিতে পপি চাষের সন্ধান পাওয়া যায় এবং স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে সম্পূর্ণ পপি ক্ষেত ধ্বংস করা হয়। উল্লেখ্য, ধ্বংসকৃত পপি প্রক্রিয়াজাত করনের পর আনুমানিক ২৫০ কেজি আফিম উৎপাদিত হতো। যার আনুমানিক মূল্য (৭৫,০০০/- x ২৫০ কেজি)= ১,৮৭,৫০,০০০/- (এক কোটি সাতাশি লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। বর্ণিত এলাকায় আরও পপি ক্ষেত আছে কিনা সে ব্যাপারে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে। উক্ত টহল দল পপি ক্ষেত ধ্বংস শেষে জনবল, অস্ত্র ও গোলাবারুদসহ নিরাপদে টেন্ডুমুখ বিজিবি ক্যাম্প হয়ে ব্যাটালিয়ন সদরে প্রত্যাবর্তন করেছে বলে জানা গেছে। এই নিয়ে ৩৮, বিজিবি ব্যাটালিয়ন বলিপাড়া জোন অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম, পিএসসি, দৈনিক বায়ান্ন কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া তথ্য অনুযায়ী তিন্দু মুখ ক্যাম্প এলাকায় কাইকা পাড়া পার্শ্বর্বতী জায়গায় পপি ক্ষেত ধ্বংস করা হয়েছে। আসে পাশে এলাকায় এখনো টহল জোরদার অব্যাহত রয়েছে। হিমংপ্রু মারমা হাইসিং থানচি (বান্দরবান) প্রতিনিধি। মোবাইল 01829265484।
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত