শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০৩:০৭ এএম
রাসেল মাহমুদ,ক্যম্পাস পতিনিধি
"বাধন" রক্ত নিয়ে কাজ করা একটি সামাজিক সংগঠন যা বিনামূল্যে রক্ত পরিক্ষা নির্ণয়, রক্ত দান ও সচেতনতা কার্যক্রম সহ বিভিন্ন কার্যাধী করে থাকেন । সোমবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় কলেজের অডিটোরিয়াম ভবনের ২২৩ নম্বর কক্ষে "বাধন" সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ জোনের বাৎসরিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এ কমিটি গঠন করা হয়। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ মোহসিন কবীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংগঠনের বিদায়ী সভাপতি মোঃ সাগর সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর কমিটির আহ্বায়ক শারমিন আক্তার, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন এবং অফিসার্স কাউন্সিলের সম্পাদক অধ্যাপক ড. মোঃ আরশাদ হোসেন চৌধুরী বক্তব্য রাখেন। এসময় নতুন কমিটিও ঘোষনা করা হয় । উক্ত নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শারমিন আক্তার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান। নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যরা হলেন- জোনাল প্রতিনিধি মো. জুবায়ের হোসেন, সহ-সভাপতি ইমরান ইমু, ইয়াসমিন আক্তার, সহ-সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম মমিন, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক ননী গোপাল সাহা, কোষাধ্যক্ষ জান্নাতুল ইসলাম নিতু, দপ্তর সম্পাদক প্রান্ত কুমার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সজীব মিয়া, তথ্য ও শিক্ষা সম্পাদক মোঃ গোলাম মেরাজ হোসেন। এছাড়াও কার্যকরী সদস্য ও বিশেষ সদস্যদের এক বছরের জন্য নির্বাচিত করা হয়। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সভাপতি মোঃ রাহাত মোড়ল এবং সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম আশিক উপস্থিত ছিলেন।
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত