শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৫৯ এএম
মোঃ ফয়জুর রহমান (রেজা) জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
সাতক্ষীরা-আশাশুনির সড়কের দুপাশে অবস্হিত মৃত, আধা মৃত, রাস্তার উপর হেলে থাকা, রাস্তার উপর গোড়া সহ দাঁড়িয়ে থাকা মৃত্যু ও ঝুঁকিপূর্ণ গাছের কারণে দিন দিন মানুষের জান ও মালের ঝুঁকি বাড়ছে। রাস্তার মৃত ও ঝুঁকিপূর্ণ গাছের কারণে প্রতিনিয়ত ঘটছে প্রাণঘাতী দূর্ঘটনা। হচ্ছে সম্পদের ক্ষয়ক্ষতি ও সড়কের ঝুঁকিপূর্ণ গাছে মৃত্যুঝুঁকিতে সাধারন মানুষ। সাতক্ষীরা- আশাশুনি সড়কের পুরাতন সাতক্ষীরা থেকে থেকে বুধহাটা বাজার পর্যন্ত প্রায় পাঁচশত এর মতো কিছু বেশি পুরনো শিশু গাছ আছে। এই গাছগুলোর বয়স ১০০থেকে ১৫০ বছর। সবগুলো গাছই এখন বয়সের ভারে মৃতপ্রায়। ২০২০ সালের আম্ফান ঝড়ে এর মধ্যে প্রায় বেশ কিছু গাছ উপড়ে পড়ে। এছাড়া প্রায় ১০০ টি গাছ সম্পুর্ন ভাবে মরে শুকিয়ে গেছে। এই গাছের শুকনো ডাল পড়ে এবং গাছের সাথে ধাক্কা খেয়ে গত ৩ বছরে অন্তত ১০ জন মানুষ মারা গেছে, আহত হয়েছে বহু সংখ্যক। বিভিন্ন সময় ঝড়ে গাছ ভেঙে পড়ে বেশ কয়েকটি বাড়ি ঘর মাটির সাথে মিশে গেছে। প্রাণহানি ঘটেছে গবাদিপশুরও। এখনও প্রতিনিয়ত এই গাছের কারণে সাতক্ষীরা -আশাশুনি সড়কে কোথাও না কোথাও দূর্ঘটনা ঘটছে। তাছাড়া অন্তত ১০-১৫ টি শিশুগাছ এমনভাবে রাস্তার উপর হেলে আছে যে এর নীচে দিয়ে পরিবহন, কাভার্ড ভ্যান কিংবা মালবাহী ট্রাক গেলে গাছে বেধে যায়। শনিবার (২১ জানুয়ারি) বিকাল ৪ টার সময় স্থানীয় ও পথচারীরা তাদের সাক্ষাৎকারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সাতক্ষীরা- আশাশুনি সড়কের মধ্যে পুরাতন সাতক্ষীরা থেকে বুধহাটা বাজার পর্যন্ত এর ভিতর এই মৃত্য ও ঝুঁকিপূর্ণ শিশু গাছ গুলো অনেকটা মরণফাঁদ হয়ে পরেছে। সাতক্ষীরা জেলা প্রকাশক মোঃ হুমায়ুন কবির এর সহযোগিতায় দ্রুত মৃত ও ঝুঁকিপূর্ণ শিশু গাছ গুলো অপসারণ করলে। আমরা নির্ভয়ে ও নিরাপদে পথে চলাচল করতে পারবো। এক্ষেত্রে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত