শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৫৮ এএম
সেবু ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারীর ডোমার উপজেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উত্তরণ গোষ্ঠী। শুক্রবার (২০ জানুয়ারী) বিকেলে শীতের তীব্রতায় সবচেয়ে কষ্টে থাকা সুবিধা বঞ্চিত দরিদ্র এসব অসহায় শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে উত্তরণ গোষ্ঠী। এসময় উপস্থিত ছিলেন উত্তরণ গোষ্ঠীর সভাপতি আমিনুল হক (চাঁদ), সহ-সভাপতি আনিছুর রহমান (গোল্ডেন), সাধারণ সম্পাদক রফিকুল আলম (বার্দল), সহ-সাধারণ সম্পাদক হাসান চৌধুরী,কোষাধাক্ষ অসিত সাহা, ক্রীয়া সম্পাদক আতাউর রহমান,নাট্য সম্পাদক গোলাম মোস্তফা (বাবু), শরীর চর্চ্চা সম্পাদক বজলুর রহমান (বকুল),শিক্ষা সম্পাদক শাহিনুর ইসলাম (বাবু) সহ সংগঠনের সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময় উত্তরণ গোষ্ঠীর সভাপতি আমিনুল হক (চাঁদ) বলেন, শীতবস্ত্র বিতরণ গরীবদের প্রতি কোন করুনা নয় বরং এটা সামর্থবানদের নৈতিক দায়িত্ব। উত্তরণ গোষ্ঠীর কার্যক্রমে সহায়তা দানকারীদের ধন্যবাদ জানিয়ে তিনি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, উত্তরণ গোষ্ঠী সংগঠনটি দারিদ্রতার কষাঘাতে যারা শুধু বেঁচে থাকার সংগ্রামকেই জীবন মনে করে তাদের কাছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাসহ মৌলিক মানবিক অধিকারগুলো সহজলভ্য করাই এ সংগঠনের প্রয়াস। সামাজিক ও মানুষের জীবনমানের উন্নয়ন সাধনের স্বপ্ন নিয়ে সংগঠনটি দীর্ঘ ৪৬ বছর যাবত বিভিন্ন এলাকায় সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে।
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত