শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫২ এএম
নোয়াখালী ও সেনবাগ প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার সকালে এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে সেনবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্কুলছাত্রী (১৪) নানার বাড়ি থেকে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে। সেনবাগের সাতবাড়িয়া গ্রামের মিজি বাড়ির গিয়াস উদ্দিনের ছেলে মেহেদী হাসান ওরফে শুভর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ৩০ সেপ্টেম্বর রাতে প্রেমিক শুভর মা ইয়াসমিন আক্তার তার মোবাইল ফোনে ভুক্তভোগী স্কুলছাত্রীকে বাড়িতে যাওয়ার জন্য বলে। প্রেমিকের মায়ের কথা মতো ১ অক্টোবর ওই স্কুলছাত্রী শুভদের বাড়িতে গিয়ে দেখে প্রেমিক শুভ ও তার বন্ধু ফরহাদ ছাড়া বাড়িতে আর কেউ নেই। এ সময় স্কুলছাত্রী ওই বাড়ি থেকে চলে আসতে চাইলে প্রেমিক শুভ বিয়ের প্রলোভনে ওই স্কুলছাত্রীকে নিজ বসতঘর ডেকে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এরপর ওই ধর্ষক ফের স্কুলছাত্রীকে বেড়ানোর কথা বলে ৭ নভেম্বর পার্শ্ববর্তী সোনাইমুড়ী উপজেলার কাশিপুর গ্রিন পার্ক নামের একটি বিনোদন কেন্দ্রে নিয়ে পুনরায় ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে ধর্ষণের শিকার স্কুলছাত্রীর মা বাদী হয়ে প্রেমিক মেহেদী হাসান শুভ, তার বন্ধু পারভেজ ও শুভর মাসহ তিনজনকে আসামি করে সেনবাগ থানায় মামলা দায়ের করেন। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।
বাঁশখালী একজন দক্ষ ও সাহসী পুলিশ কর্মকর্তা পেয়েছে ওসি রবিউল হকের মাদকবিরোধী তৎপরতায় বৈলছড়িতে স্... বিস্তারিত
বাঁশখালী একজন দক্ষ ও সাহসী পুলিশ কর্মকর্তা পেয়েছে ওসি রবিউল হকের মাদকবিরোধী তৎপরতায় বৈলছড়িতে স্... বিস্তারিত
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত