সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ০৮:০০ এএম
ফুলবাড়ীতে বিসিডিএসের সম্পৃক্ততা পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
আনোয়ারুল ইসলাম
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির (বিসিডিএস) সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন বিসিডিএস ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি ও স্বাস্থ্য অধিদপ্তরের রংপুর বিভাগের সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডা. মো. শাহাদত হোসেন, উপজেলা শাখার কোষাধ্যক্ষ মো. রফিকুল
ইসলাম ও সদস্য রাজু আহাম্মেদ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মো. সামছুল হক (পলাশ), সহসভাপতি মো. ইলিয়াছ হোসেন, সদস্য জাকারিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় ওষুধ ব্যবসায়ীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বিসিডিএসের দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। ঔষধ ব্যবসায়ী ও ফার্মাসিস্টদের স্বার্থ বিবেচনায় নিয়ে এ কার্যক্রম থেকে বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। একই সঙ্গে তাঁরা অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
বক্তারা আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ওষুধ ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ওষুধ বিক্রি ও সংরক্ষণে যথাযথ নিয়ম মেনে চলার পাশাপাশি প্রতিটি ফার্মেসির বৈধ লাইসেন্স নিশ্চিত করতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ সাহেদা বেগমের, ‘নিউজ বাঁশখালী’ পেজ বন্ধে প্রশাসনের ... বিস্তারিত
ভুয়া টিকিট দিয়ে যাত্রীকে হয়রানির অভিযোগ, প্রতারণার শিকার আব্দুল জব্বার! প্রথমে রাত ৮টার ফ্লাইট, পà¦... বিস্তারিত
ফুলবাড়ীতে দিনমজুরের বিদ্যুৎ বিল অর্ধলাখ টাকা, যা ব্যাখ্যা দিল ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ আনোয়ারুল ইà... বিস্তারিত
ফুলবাড়ীতে আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে ওলামা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আনোয়ারà... বিস্তারিত
যাদের জিহবায় রক্তের স্বাদ তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না -----... বিস্তারিত
রাঙ্গুনিয়ায় ডোবা থেকে অজ্ঞাত যুবকের পচা-গলা মরদেহ উদ্ধার প্রতিবেদক: ওমর ফারুক চট্টগ্রামের রাঙà... বিস্তারিত