ঝুঁকি নিয়ে পারাপার, ফুলবাড়ীতে বাঁশের সাঁকো ভেঙে দুর্ভোগে ৮ গ্রামের মানুষ ও কোমলমতি শিক্ষার্থীরা

ঝুঁকি নিয়ে পারাপার, ফুলবাড়ীতে বাঁশের সাঁকো ভেঙে দুর্ভোগে ৮ গ্রামের মানুষ ও কোমলমতি শিক্ষার্থীরা

sub-editor    ০৫:০৯ পিএম, ২০২৬-১১-১৪    13

ঝুঁকি নিয়ে পারাপার, ফুলবাড়ীতে বাঁশের সাঁকো ভেঙে দুর্ভোগে ৮ গ্রামের মানুষ ও কোমলমতি শিক্ষার্থীরা

ঝুঁকি নিয়ে পারাপার, ফুলবাড়ীতে বাঁশের সাঁকো ভেঙে দুর্ভোগে ৮ গ্রামের মানুষ ও কোমলমতি শিক্ষার্থীরা 
 
আনোয়ারুল ইসলাম 
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
 
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বারোমাসিয়া (বাণিদাহ) নদীর ওপর নির্মিত প্রায় ৩০০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকোর অর্ধেকের বেশি অংশ ভেঙে গেছে। এতে দুই পাড়ের অন্তত আট গ্রামের কয়েক হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। প্রায় দুই থেকে তিন মাস ধরে সাঁকোটি ভাঙা অবস্থায় পড়ে থাকলেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কেউ বুকসমান পানি পেরিয়ে, কেউ সাঁতরে আবার কেউ ভাঙা সাঁকোর ওপর দিয়ে চলাচল করছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিরা।
 
সম্প্রতি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী এলাকার নবিউলের ঘাটে গিয়ে দেখা যায়, নদীর ওপর নির্মিত প্রায় ৩০০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকোটির দক্ষিণ পাশের মাঝামাঝি প্রায় ১৫০ ফুট অংশ ভেঙে গেছে। ফলে সাঁকোটি দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করা যাচ্ছে না। বাধ্য হয়ে স্থানীয় লোকজন বুকসমান পানিতে নেমে নদী পার হচ্ছেন। কেউ কেউ সাঁতরে ওপারে যাচ্ছেন।
 
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় চার দশক ধরে এ নদী পারাপারে ছোট ডিঙি ও মাঝারি নৌকা ব্যবহার করতেন দুই পাড়ের মানুষ। করিমের ঘাট ও নবিউলের ঘাট নামে পরিচিত দুটি স্থানে ইজারাদারের মাধ্যমে নৌকায় পারাপার হতেন তাঁরা। পরে নদীর প্রশস্ততা কমে এলে স্থানীয় উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ করা হয়। প্রায় দেড় যুগ ধরে এ সাঁকোই দুই পাড়ের মানুষের চলাচলের প্রধান ভরসা।
 
প্রতিবছর বর্ষা মৌসুমের আগে স্থানীয় লোকজন নিজেদের উদ্যোগে সাঁকোটি মেরামত করতেন। তবে দীর্ঘদিন প্রয়োজনীয় সংস্কার না করায় বাঁশের পাটাতন ও কাঠামো দুর্বল হয়ে পড়ে। একপর্যায়ে দুই থেকে তিন মাস আগে সাঁকোটির বড় একটি অংশ ভেঙে যায়। এরপর থেকে চরম ভোগান্তিতে রয়েছেন এলাকাবাসী।
 
সাঁকোটি ভেঙে যাওয়ায় নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী, চরগোরকমন্ডল, ঝাউকুটি, পশ্চিম ফুলমতি, নাওডাঙ্গা ও শিমুলবাড়ী এলাকার হকবাজারসহ লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের চরখারুয়া ও খারুয়া গ্রামের মানুষ বিপাকে পড়েছেন।
 
স্থানীয় বাসিন্দা মিনতি রানীকে মাথায় বাদামের বোঝা নিয়ে বুকসমান পানি মাড়িয়ে নদী পার হতে দেখা যায়। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, খালি ছবি তোলেন বাহে। দুই-তিন মাস ধরে এত কষ্ট করে নদী পারাপার হচ্ছি, কিন্তু কেউ আমাদের খোঁজ নিতে আসেননি। ছেলেমেয়েদেরও অনেক কষ্ট করে নদী পার হয়ে স্কুলে যেতে হচ্ছে। আমরা আর এই দুর্ভোগ সহ্য করতে পারছি না। দ্রুত সাঁকোটি মেরামত করা হোক।
 
স্থানীয় মুদি ব্যবসায়ী আকাশ মাহমুদ ও কৃষক হাবিবুর রহমান বলেন, এ পথ দিয়ে প্রতিদিন এলাকার হাজারো মানুষ নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারে যাতায়াত করেন। পাশাপাশি দেড় থেকে দুই শতাধিক শিক্ষার্থী নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ, বালারহাট আদর্শ স্কুল, বিভিন্ন মাদ্রাসা ও ফুলবাড়ী কলেজে পড়াশোনা করে। সাঁকোটি ভেঙে যাওয়ায় শিক্ষার্থীদের প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পার হতে হচ্ছে। দ্রুত মেরামত করা না হলে তাদের পড়াশোনায়ও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
 
বিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী সুমন মিয়া, শাকিব ও সবুজ মিয়া এবং কলেজশিক্ষার্থী সাইফুল ইসলাম, আব্দুল জব্বার ও মঈনুদ্দিন জানায়, সাঁকোটি ভেঙে যাওয়ার পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে তাদের অনেক কষ্ট হচ্ছে। বিকল্প কোনো পথ না থাকায় কখনো সাঁতরে, আবার কখনো ঝুঁকি নিয়ে ভাঙা সাঁকো পার হতে হচ্ছে। পারাপারের সময় অনেকে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। দ্রুত সাঁকোটি মেরামতের দাবি জানায় তারা।
 
নাওডাঙ্গা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও স্থানীয় মৎস্য খামারি আতাউর রহমান রতন বলেন, বারোমাসিয়া (বাণিদাহ) নদীর ওপর নির্মিত সাঁকোটি দুই পাড়ের হাজারো মানুষের চলাচলের একমাত্র ভরসা। দুই-তিন মাস আগে এটি ভেঙে যাওয়ার পর থেকে মানুষ চরম দুর্ভোগে রয়েছেন। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে হচ্ছে। কেউ বুকসমান পানিতে নেমে পারাপার হচ্ছেন। দ্রুত সাঁকোটি মেরামত অথবা টেকসইভাবে নতুন সাঁকো নির্মাণের দাবি জানান তিনি।
 
নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী বলেন, ভেঙে যাওয়া সাঁকোটি দ্রুত পুনর্নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। এটি নির্মাণ করা হলে দুই পাড়ের হাজারো মানুষের দুর্ভোগ দূর হবে। জনস্বার্থে দ্রুত সাঁকোটি পুনর্নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি।
 
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হাসান বলেন, সাঁকোটি ভেঙে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে সেখানে একটি টেকসই বাঁশের সাঁকো নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
 
এলাকাবাসীর দাবি, শুধু আশ্বাস নয়, দ্রুত কার্যকর উদ্যোগের মাধ্যমে সাঁকোটি সংস্কার বা পুনর্নির্মাণ করা হোক। এতে শিক্ষার্থীসহ দুই পাড়ের হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

রিটেলেড নিউজ

বরেন্দ্র যুব অ্যাগ্রোকালচার সম্মেলন ২০২৬-এ ‘দ্য বেস্ট ইয়ুথ কালচারাল অ্যাক্টিভিস্ট অ্যাওয়ার্ড’ পেলেন সাবিত্রী হেমব্রম!

বরেন্দ্র যুব অ্যাগ্রোকালচার সম্মেলন ২০২৬-এ ‘দ্য বেস্ট ইয়ুথ কালচারাল অ্যাক্টিভিস্ট অ্যাওয়ার্ড’ পেলেন সাবিত্রী হেমব্রম!

sub-editor

বরেন্দ্র যুব অ্যাগ্রোকালচার সম্মেলন ২০২৬-এ ‘দ্য বেস্ট ইয়ুথ কালচারাল অ্যাক্টিভিস্ট অ্যাওয়ার্ড&r... বিস্তারিত

চট্টগ্রাম কাস্টম হাউসে কর্মকর্তা-কর্মচারীদের নাম ভাঙিয়ে ঘুষ-বাণিজ্যের অভিযোগ!

চট্টগ্রাম কাস্টম হাউসে কর্মকর্তা-কর্মচারীদের নাম ভাঙিয়ে ঘুষ-বাণিজ্যের অভিযোগ!

sub-editor

চট্টগ্রাম কাস্টম হাউসে কর্মকর্তা-কর্মচারীদের নাম ভাঙিয়ে ঘুষ-বাণিজ্যের অভিযোগ! সিএনএফ লাইসেন্স ক... বিস্তারিত

প্রতিবাদ বিআরটিএ চট্টগ্রামের ক্যাশিয়ার মেহেদীকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রতিবাদ বিআরটিএ চট্টগ্রামের ক্যাশিয়ার মেহেদীকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

sub-editor

প্রতিবাদ বিআরটিএ চট্টগ্রামের ক্যাশিয়ার মেহেদীকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি জাতà§... বিস্তারিত

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ইতিবাচক পরিবর্তনের ছোঁয়া, বন্দিদের সুযোগ-সুবিধা ও সেবার মানোন্নয়নে প্রশংসিত সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ইতিবাচক পরিবর্তনের ছোঁয়া, বন্দিদের সুযোগ-সুবিধা ও সেবার মানোন্নয়নে প্রশংসিত সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন

sub-editor

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ইতিবাচক পরিবর্তনের ছোঁয়া, বন্দিদের সুযোগ-সুবিধা ও সেবার মানোন্নà¦... বিস্তারিত

৬নং পূর্বষোলশহর ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সুপারভাইজার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

৬নং পূর্বষোলশহর ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সুপারভাইজার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

sub-editor

৬নং পূর্বষোলশহর ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সুপারভাইজার সঙ্গে মতবিনিময় সভা à¦... বিস্তারিত

লোহাগাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

লোহাগাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

sub-editor

লোহাগাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন  করবো সমবায়,গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ। এই প্রতিপাদà§... বিস্তারিত

সর্বশেষ