বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ০৪:১৯ এএম
রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়
রংপুর প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুর মহানগরীর জাহাজ কোম্পানি মোড়ে অবস্থিত ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) দুপুর ১২টা ৫ মিনিটের দিকে তিনি ধর্মসভা পূজামণ্ডপে পৌঁছালে তাঁকে স্বাগত জানান মন্দির কমিটির সভাপতি ভবতোষ সরকার বাচ্চু, সাধারণ সম্পাদক খোকন সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রংপুর জেলা শাখার সভাপতি রামজীবন কুন্ডু, মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায় এবং মহানগর নাগরিক কমিটির সদস্যসচিব পলাশ কান্তি নাগ।
পূজামণ্ডপে উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। ভক্তদের অনুরোধে তাঁদের সঙ্গে সেলফিও তোলেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পূজামণ্ডপ এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এর আগে, মঙ্গলবার সকাল ৯টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানবাহিনীর একটি বিমানে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর তাঁকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান এবং পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ অন্যান্য কর্মকর্তা।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সড়কপথে রংপুরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। তাঁর আগমন উপলক্ষে তারাগঞ্জ ও পাগলাপীরসহ বিভিন্ন স্থানে সড়কের দুই পাশে হাজার হাজার নেতাকর্মী অবস্থান নেন। এ সময় প্রধানমন্ত্রী গাড়িবহর থেকে হাত নেড়ে তাঁদের শুভেচ্ছা জানান। তারাগঞ্জ ও পাগলাপীরে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যও দেন তিনি। বক্তব্যে দেশের ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম রংপুর সফর।
প্রকাশক: দৈনিক আইবার্তা নিউজ প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, সারা বাংলাদেশ — মোঃ মশিউর ইসলাম তারিখ: ২০ অক্টোবর ২০২৬
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের (১৪) মাথার খুলি ও হাড়গোড় à¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত

কাস্টমস কর্মকর্তা ফিরোজের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে দুদক অভিযোগকারী: সাইদুল ইসলাম লিটন à¦... বিস্তারিত
রাজারবাগ ও বালুর মাঠে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প, নেতৃত্বে কাউন্সিলর পদপ্রার্থী কামরুল ইà¦... বিস্তারিত