শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ০৪:১৩ এএম
অবসরজনিত বিদায় সংবর্ধনায় সিক্ত বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজের দুই প্রবীণ শিক্ষক
আনোয়ারুল ইসলাম
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
উৎসবমুখর পরিবেশ ও ভালোবাসায় সিক্ত অশ্রুসিক্ত নয়নে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজের দুই প্রবীণ শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০১ অক্টোবর ২০২৬ খ্রি.) বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠানের দীর্ঘদিনের নিবেদিতপ্রাণ সিনিয়র সহকারী শিক্ষক জনাব আলহাজ্ব মোঃ সাইফুর রহমান এবং সিনিয়র সহকারী শিক্ষক জনাব মোঃ তৈয়ব আলী-র বিদায় উপলক্ষে এই জমকালো ও আবেগঘন সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ মনিরুজ্জামান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আব্দুস সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব মোঃ তোফাজ্জল হোসেন চৌধুরী। তিনি তার বক্তব্যে স্কুলের শুরু থেকে শেষ অব্দি পর্যন্ত তুলে ধরেন। স্কুলের প্রতিটা শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্ক তুলে ধরেন। পরিশেষে তিনি সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং স্কুল যেন সঠিক নিয়মে চলে সঠিকভাবে চলে সেই আশা ব্যাক্ত করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ ছাড়াও প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা বক্তব্য উপস্থাপন করেন। এছাড়া বিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও বিদায়ী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও স্মৃতিচারণমূলক অনুভূতি ব্যক্ত করা হয়।
সংবর্ধনা সভায় প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা বিদায়ী দুই শিক্ষকের দীর্ঘ শিক্ষকতা জীবনের ভূয়সী প্রশংসা করে বলেন, "তাঁদের সুদীর্ঘ কর্মজীবনে হাজারও শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলেছেন। এলাকায় শিক্ষার আলো ছড়াতে ও শিক্ষার্থীদের নীতি-নৈতিকতায় গড়ে তুলতে তাঁদের যে অবদান রয়েছে, এ অঞ্চলের মানুষ তা চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।"
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ সামসুল হুদা বাবুল, ইউনিয়ন সভাপতি, বাংলাদেশ জামাতে ইসলামী, নওডাঙ্গা ইউনিয়ন শাখা ।
আরো বক্তব্য রাখেন মোহাম্মদ মুসাব্বির আলী মুসা, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, (বিএনপি) নাওডাঙ্গা ইউনিয়ন শাখা।
বক্তব্যে বক্তারা বলেন, শিক্ষার প্রসার ও প্রতিষ্ঠানের ধারাবাহিক সার্বিক উন্নতিতে এই দুই গুণের শিক্ষকের অবদান অতুলনীয়। তাঁদের প্রজ্ঞা, কর্মদক্ষতা ও আদর্শ নতুন প্রজন্মের শিক্ষকদের পথপ্রদর্শক হয়ে থাকবে।
এ সময় স্কুলের এবং কলেজের শিক্ষকবৃন্দরা সম্মাননা স্মারক প্রদান করেন, বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা সম্মাননা স্মারক প্রদান করেন, বিভিন্ন সংগঠন রক্তের বন্ধন যুব ফাউন্ডেশন, ফ্রেন্ডশীপ ওয়েলফেয়ার সোসাইটি, বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজ আলমনাই অ্যাসোসিয়েশন থেকেও সম্মাননা স্মারক এবং শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন ।
পরিশেষে বিদায়ী শিক্ষকদ্বয়ের উত্তরোত্তর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শান্তিময় অবসর জীবনের সার্বিক মঙ্গল ও কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
কমরু ভাইয়ের ইন্তেকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আর্দশের নিবেদিত সংগঠক, চট্টগ্রাম মহানগর ও বà... বিস্তারিত
রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদ্রাসার গেইট নির্মাণ কাজের উদ্বোধন রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতà... বিস্তারিত
মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়া প্রতিনিধি: মাদকমুক্ত সমাজ গড়ে তোলা এবং মাদকে... বিস্তারিত
সরকারি অফিসে অনুপস্থিত, চট্টগ্রামে কোচিংয়ে ব্যস্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন যখন সপ্তাহের অতà... বিস্তারিত
এডভোকেট সাত করি বড়ুয়ার শুভ জন্মদিন দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সুখ-সমৃদ্ধি কামনা করেছেন বিয়াই বিপন বড়... বিস্তারিত
চৌদ্দগ্রামে ৭৬ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় এসআই লিটন চাকমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ জব্দকৃত মাদকের... বিস্তারিত
কমরু ভাইয়ের ইন্তেকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আর্দশের নিবেদিত সংগঠক, চট্টগ্রাম মহানগর ও বà... বিস্তারিত
রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদ্রাসার গেইট নির্মাণ কাজের উদ্বোধন রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতà... বিস্তারিত
মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়া প্রতিনিধি: মাদকমুক্ত সমাজ গড়ে তোলা এবং মাদকে... বিস্তারিত
সরকারি অফিসে অনুপস্থিত, চট্টগ্রামে কোচিংয়ে ব্যস্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন যখন সপ্তাহের অতà... বিস্তারিত