শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ০৪:১৪ এএম
মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
রাঙ্গুনিয়া প্রতিনিধি:
মাদকমুক্ত সমাজ গড়ে তোলা এবং মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে শান্তিনিকেতন ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) বিকেলে ৩ নং স্বনির্ভর ইউনিয়নের সহযোগিতায় এবং রাঙ্গুনিয়া মডেল থানার সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। র্যালিটি শান্তিনিকেতন বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার ওসি জহির উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন শান্তিনিকেতন ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. ইসমাইল শিকদার, সহ-সভাপতি
মোহাম্মদ আলমগীর সওদাগর, সাধারণ সম্পাদক দিদারুল আলম, সহ-সাধারণ সম্পাদক সুজনশীল, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মান্নান, অর্থ সম্পাদক রুপন নাথ এবং ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাসির উদ্দিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহমুদ দিদারুল আলম। এ সময় ইউনিয়নের নেতৃবৃন্দ, বাজারের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, ব্যবসায়ী সমাজ ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কমরু ভাইয়ের ইন্তেকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আর্দশের নিবেদিত সংগঠক, চট্টগ্রাম মহানগর ও বà... বিস্তারিত
অবসরজনিত বিদায় সংবর্ধনায় সিক্ত বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজের দুই প্রবীণ শিক্ষক আনোয়ারুল ইসà¦... বিস্তারিত
রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদ্রাসার গেইট নির্মাণ কাজের উদ্বোধন রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতà... বিস্তারিত
সরকারি অফিসে অনুপস্থিত, চট্টগ্রামে কোচিংয়ে ব্যস্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন যখন সপ্তাহের অতà... বিস্তারিত
এডভোকেট সাত করি বড়ুয়ার শুভ জন্মদিন দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সুখ-সমৃদ্ধি কামনা করেছেন বিয়াই বিপন বড়... বিস্তারিত
চৌদ্দগ্রামে ৭৬ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় এসআই লিটন চাকমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ জব্দকৃত মাদকের... বিস্তারিত