শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ০৩:৫০ এএম
প্যারালাইসিসে শয্যাশায়ী হিল ভিডিপি হাবিলদার আব্দুল আলী: টাকার অভাবে থমকে আছে চিকিৎসা, মানবিক সাহায্যের আকুতি
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার ১ নং মেরুং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বেতছড়ি ৩ নং এলাকার বাসিন্দা, হিল ভিডিপির হাবিলদার মোহাম্মদ আব্দুল আলী গত দুই বছর ধরে চরম মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। স্ট্রোকজনিত জটিলতায় তাঁর শরীরের একপাশ (একটি হাত ও একটি পা) সম্পূর্ণ প্যারালাইসড হয়ে পড়েছে। অর্থাভাবের কারণে দীর্ঘদিন ধরে তাঁর প্রয়োজনীয় চিকিৎসা বন্ধ রয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তায় নিয়োজিত হিল
ভিডিপির এই হাবিলদার দুই বছর আগে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন। চিকিৎসার প্রাথমিক ধাক্কায় পরিবারের জমানো সম্বল ও স্বজনদের থেকে ধারদেনা করা টাকা শেষ হয়ে যায়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি ঘটাতে নিয়মিত ফিজিওথেরাপি, ওষুধ ও উন্নত চিকিৎসা জরুরি হলেও অর্থাভাবে তা পুরোপুরি অসম্ভব হয়ে পড়েছে।
বর্তমানে বিছানায় শয্যাশায়ী অবস্থায় দিন কাটছে তাঁর। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এই করুণ পরিণতিতে পরিবারটি চরম অনাহার ও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। প্রয়োজনীয় ওষুধের খরচ জোগাতেই যেখানে হিমশিম খেতে হচ্ছে, সেখানে উন্নত চিকিৎসা যেন তাঁদের কাছে এক অলীক স্বপ্ন।
হাবিলদার আব্দুল আলীর এই করুণ পরিস্থিতিতে তাঁর পরিবার ও স্থানীয় এলাকাবাসী বিত্তবান, সমাজসেবক এবং সরকারি-বেসরকারি মানবিক সংস্থাগুলোর কাছে আকুল আবেদন জানিয়েছেন। সঠিক চিকিৎসা পেলে এবং সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দিলে হয়তো তিনি আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।
সরকারি অফিসে অনুপস্থিত, চট্টগ্রামে কোচিংয়ে ব্যস্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন যখন সপ্তাহের অতà... বিস্তারিত
এডভোকেট সাত করি বড়ুয়ার শুভ জন্মদিন দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সুখ-সমৃদ্ধি কামনা করেছেন বিয়াই বিপন বড়... বিস্তারিত
চৌদ্দগ্রামে ৭৬ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় এসআই লিটন চাকমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ জব্দকৃত মাদকের... বিস্তারিত
দীঘিনালা জোনের উদ্যোগে ত্রিপুরা পাড়া উচ্চ বিদ্যালয়ের চ্যাম্পিয়ন মহিলা কাবাডি দলকে আর্থিক সহায়তà¦... বিস্তারিত
লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: মো গোলাম কিবরিয়া নড়াইলের লোহাগà... বিস্তারিত
আদালতে জামিন না মঞ্জুর, কারাগারে ৩ নম্বর পাঁচলাইশের সাবেক কাউন্সিলর আলহাজ্ব শফিকুল ইসলাম ‘জনগণà... বিস্তারিত