মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৪:২০ এএম
নড়াইলে থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক।
গোলাম কিবরিয়া, লোহাগড়া - নড়াইল প্রতিনিধি:
মাদক সেবনে বাধা দেওয়ার জেরে নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের কদমতলা গ্রামে কৃষক মানসুর মোল্যাকে (৪৫) কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত যুবক হাসিব মোল্যা (২০) থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে কালিয়া থানায় গিয়ে আত্মসমর্পণ করে সে। হাসিব কদমতলা গ্রামের লিপটন মোল্যার ছেলে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত হাসিব মোল্যা থানায় আত্মসমর্পণ করেছে। তবে সোমবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।
এদিকে ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, মাদক সেবনে বাধা দেয়ায় গত শুক্রবার নড়াইলের পেড়লী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) কাসেদ মোল্যার সঙ্গে তার বংশের হাসিব মোল্যার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে অভিযুক্ত হাসিব ইউপি সদস্য কাসেদ মোল্যাকে কিল-ঘুষি মারে।
এরপর শনিবার রাত ১০টার দিকে হাসিব কদমতলা ত্রিমোহনার মোড়ের দোকানে যায়। এ সময় কাসেদ মোল্যার চাচাতো ভাই মানসুর ও নূর ইসলাম অভিযুক্ত হাসিবের কাছে জানতে চান-কেন কাসেদের গায়ে হাত তোলা হয়েছে। এ সময় হঠাৎ করেই ধারালো ছুরি বের করে হাসিব তাদের দুজনকে কোপাতে শুরু করে। গুরুতর আহত মানসুরকে উদ্ধার করে খুলনায় নেওয়ার পথে জামরিলডাঙ্গা ফুটবল মাঠের কাছে পৌঁছালে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত নূর ইসলাম বর্তমানে চিকিৎসাধীন আছেন। নিহত মানসুর কদমতলা গ্রামের হাবি মোল্যার ছেলে।
এ ব্যাপারে ইউপি সদস্য কাসেদ মোল্যা বলেন, 'হাসিব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তাকে মাদক সেবন করতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে আমাকে লাঞ্ছিত করে। এরপর ছুরিকাঘাতে মানসুর ও নূর ইসলামকে কুপিয়ে হতাহতের ঘটনা ঘটিয়েছে। অভিযুক্ত হাসিবের সঙ্গে আমাদের কোনো পূর্ববিরোধ ছিল না।'
রাঙ্গুনিয়ায় অতিরিক্ত পৌর কর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন প্রতিবেদক ওমর ফারুক চট্টগ্রামের à... বিস্তারিত
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমি... বিস্তারিত
নিলামে মালামাল পাইয়ে দেওয়ার আশ্বাস: কাস্টমস স্টাফ ফিরোজের বিরুদ্ধে কোটি টাকার প্রতারণার অভিযোগ à¦... বিস্তারিত
রাঙ্গুনিয়া মডেল থানা, চট্টগ্রাম কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই সদস্য গ্রেফতার প্রতিবেদক: ওমর ফà¦... বিস্তারিত
চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি নাগরিক উদ্যোগকে স্বাগত কবীর ভূঁইয়ার, য... বিস্তারিত
কোরআনের আলোয় আলোকিত সমাজ গড়ার অঙ্গীকার আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশনের চট্টগ্রাম নগরীর তুলাতলী, ... বিস্তারিত